আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০/০৫/২০২৬ ৭:৪৯ এএম

মিয়ানমারে ১১ হাজার ক্যারেটের একটি বিশাল রুবি পাথরের সন্ধান পাওয়া গেছে। মূল্যবান রত্নপাথরের জন্য বিখ্যাত এই দেশটিতে এখন পর্যন্ত পাওয়া বৃহত্তম রুবিগুলোর মধ্যে এটি অন্যতম। আজ শুক্রবার (৮ মে) মিয়ানমারের সরকারি কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপির।

মিয়ানমারের মোগোক এলাকা থেকে এই রুবিটি তোলা হয়েছে। দেশটির নতুন সামরিক সমর্থিত সরকার এক বিবৃতিতে বলেছে, এই পাথরটি অস্বাভাবিকভাবে বড় ও বিরল এবং এটি খুঁজে বের করা অত্যন্ত কঠিন কাজ ছিল।

বিবৃতিতে আরও বলা হয়, বিশাল এই রুবিটি বেগুনি-লাল রঙের এবং এর মধ্যে কিছুটা হলদে আভা রয়েছে। রঙের মানদণ্ডে এটি অত্যন্ত উচ্চমানের বলে বিবেচনা করা হচ্ছে।

১৯৯৬ সালে একই এলাকায় ২১ হাজার ৪৫০ ক্যারেটের একটি রুবি পাওয়া গিয়েছিল। বর্তমান পাথরটি তার চেয়ে আকারে ছোট হলেও মিয়ানমার সরকার জানিয়েছে, রঙের শ্রেষ্ঠত্ব, স্বচ্ছতা এবং সামগ্রিক গুণমানের কারণে এটি আগেরটির চেয়ে বেশি মূল্যবান। তবে এর নির্দিষ্ট কোনো দাম উল্লেখ করা হয়নি।

মান্দালয় অঞ্চলের মোগোক উপত্যকায় লুকানো অনন্য রঙের পাথরের দখল পেতে সম্রাট, রাজা এবং যুদ্ধবাজরা দীর্ঘকাল ধরে লড়াই করেছেন। মোগোকের রুবি বিশ্বের সবচেয়ে দামি রত্ন; উচ্চমানের কারণে পাথরগুলো কয়েক মিলিয়ন ডলারে বিক্রি হয়, যদিও এই শিল্পটি নিয়ন্ত্রণহীনতার জন্য কুখ্যাত।

পাঠকের মতামত

 

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...

আজানের ধ্বনি আমার খুব ভালো লেগেছে: আইসল্যান্ডের প্রধানমন্ত্রী

তুরস্ক সফরে দেশটির মুসলিম জনগণের সহনশীলতা, আন্তরিক আতিথেয়তা এবং ধর্মীয় পরিবেশের প্রশংসা করেছেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ...

চীনের চালে কোণঠাসা মিয়ানমারের বিদ্রোহীরা, তাহলে কি আবার জান্তারই জয় হচ্ছে

মিয়ানমারের গহিন জঙ্গলে বিপ্লবের লাল পতাকাকে স্যালুট দিচ্ছেন পিছু হটতে থাকা বিদ্রোহীরা। তাঁরা গণতন্ত্রের লড়াই ...

হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা চরমে: ইরানে যুক্তরাষ্ট্রের একাধিক বিমান হামলা, আহত বহু

হরমুজ প্রণালিকে কেন্দ্র করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। যুক্তরাষ্ট্র ইরানের একাধিক ...