প্রকাশিত: ২২/০৫/২০১৬ ৪:৪০ পিএম

ডেস্ক রিপোর্ট ::

মালয়েশিয়ায় ভুয়া কাগজপত্র ও জালনোট তৈরির অভিযোগে বাংলাদেশিসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। ভুয়া কাগজপত্র এবং জাল টাকার ব্যবসার অপরাধে মালয়েশিয়ার পেতালিং জায়ার সেশন কোর্ট গত শুক্রবার একজন ব্যবসায়ী এবং তার দুজন বিদেশি কর্মীর বিরুদ্ধে চার্জ গঠন করেছে।

মুহাম্মাদ ফৌজি নামের জাল্লেহ রামের ঐ ব্যবসায়ী একটি গ্রাফিক স্টুডিওর ব্যবসা করতেন। তার সঙ্গে অভিযুক্ত দুজন বিদেশি কর্মীর একজন পাকিস্তানের নাগরিক, অন্যজন বাংলাদেশের নাগরিক। পাকিস্তানের নাগরিকের নাম রুকনুদ্দিন এবং বাংলাদেশের নাগরিকের নাম মো. সিরাজ উদ্দীন। যদিও তারা বিচারক আজহানিজ তেহ আজমান তেহর কাছে নিজেদের নির্দোষ বলে দাবি করেছেন।

তাদের বিরুদ্ধে মূল অভিযোগ হচ্ছে, তারা সুভাং জায়ার সামিট শপিং কমপ্লেক্সে এডলিংক কমিউনিকেশনস নামে একটি গ্রাফিক স্টুডিওর ব্যবসা খুলে বিভিন্ন রকমের ভুয়া কাগজপত্র তৈরির ব্যবসা করছিল। এসব ভুয়া কাগজপত্রের মধ্যে ছিল পরিচয়পত্র, স্থায়ী বসবাসের কার্ড, ড্রাইভিং লাইসেন্স এবং ইমিগ্রেশন কার্ড। তাদের বিরুদ্ধে পেনাল কোডের ৪৭৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তাদের ২০ বছর পর্যন্ত জেল এবং জরিমানা হতে পারে।

মুহাম্মাদ ফৌজি জাল্লেহ, রুকনুদ্দিন এবং মো. সিরাজউদ্দীনের বিরুদ্ধে জাল নোট তৈরিরও অভিযোগ আনা হয়েছে। তাদের ব্যবসা প্রতিষ্ঠান থেকে ১০ মালয়েশিয়ান রিঙ্গিত এবং ১০০ মালয়েশিয়ান রিঙ্গিতের জাল নোট পাওয়া গেছে। এটাতেও দোষ প্রমাণিত হলে, ২০ বছর পর্যন্ত জেল হতে পারে। ফ্রি মালয়েশিয়া টুডে নামের একটি অনলাইন পত্রিকা এই প্রতিবেদন প্রকাশ করেছে।

মুহাম্মাদ ফৌজি জাল্লেহকে ৩২ হাজার মালয়েশিয়ান রিঙ্গিত মুচলেকায় জামিন দিয়েছেন আদালত। তবে তার পাসপোর্ট আদালতের কাছে সমর্পণ করতে হবে এবং প্রতি মাসে থানায় হাজিরা দিতে হবে। কিন্তু পাকিস্তানি রুকনুদ্দিন এবং বাংলাদেশি মো. সিরাজের জামিন হয়নি। ২১ জুন মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।

পাঠকের মতামত

মিয়ানমারে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ১২

মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাখাইনে গৃহযুদ্ধের কারণে বাস্তুচ্যুত হওয়া মানুষের এক আশ্রয় শিবিরে বিমান হামলা চালিয়েছে ...

সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ ৩৮ জেলে আটক, ২২৫০ কেজি মাছ জব্দ

কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপসংলগ্ন দক্ষিণ সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে দুটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ৩৮ জেলেকে ...

রোহিঙ্গা গণহত্যা: আন্তর্জাতিক বিচার আদালতে মামলার রায় ১৯ নভেম্বর

আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে গাম্বিয়ার করা ঐতিহাসিক মামলার রায় ঘোষণা ...

হিন্দু নারীকে বিয়ে করলেন জম্মু ও কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ নিধি রাজদান নামে এক হিন্দু নারী সাংবাদিককে ...

আরসার আতঙ্কে বাংলাদেশ সীমান্তের ২০ গ্রাম সরাতে চায় আরাকান আর্মি

মিয়ানমারের জান্তা বাহিনীর হাত থেকে রাখাইন রাজ্যের হাতছাড়া হওয়া অঞ্চলগুলো পুনরুদ্ধারে সেনাবাহিনীর নতুন করে শুরু ...