মরদেহ ফেরাতে সরকারের হস্তক্ষেপ চায় পরিবার

মালয়েশিয়ায় ছাদ থেকে পড়ে উখিয়ার জাফর আলমের মর্মান্তিক মৃত্যু

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১০/০৫/২০২৬ ১:৪১ পিএম

মালয়েশিয়ায় একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় ছাদ থেকে পড়ে কক্সবাজারের উখিয়া উপজেলার জাফর আলম (৫০) নামে এক প্রবাসী শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

গতকাল শনিবার মালয়েশিয়ার একটি নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে। নিহত জাফর আলম উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ০৬ নং ওয়ার্ডের স্থানীয় হাজী পাড়ার বাসিন্দা শামসুল আলমের পুত্র।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ কয়েক বছর ধরে জীবিকার তাগিদে মালয়েশিয়ায় অবস্থান করছিলেন জাফর আলম। সেখানে তিনি একটি নির্মাণ সংস্থায় ‘বিল্ডিং কনস্ট্রাকশন’ শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। ঘটনার দিন ভবনের ছাদে কাজ করার সময় অসাবধানতাবশত ভারসাম্য হারিয়ে তিনি নিচে পড়ে যান। ঘটনা স্থলে মৃতু বরণ করেন।

 

জাফর আলমের এই আকস্মিক মৃত্যুর সংবাদ তার গ্রামের বাড়ি উখিয়ার হাজী পাড়ায় পৌঁছালে সেখানে শোকের মাতম শুরু হয়। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন স্বজনরা। নিহতের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে তার মরদেহ মালয়েশিয়া রাখা হয়েছে।

শোকাতুর পরিবারের সদস্যরা জাফর আলমের মরদেহ দ্রুত ও সসম্মানে দেশে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ সরকার, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং মালয়েশিয়াস্থ বাংলাদেশ দূতাবাসের জরুরি হস্তক্ষেপ ও সহযোগিতা কামনা করেছেন। প্রিয়জনকে শেষবারের মতো দেখার জন্য প্রশাসনের প্রতি আকুল আবেদন জানিয়েছেন তার স্ত্রী-সন্তান ও এলাকাবাসী।

নিহতের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...