প্রকাশিত: ০৪/০৫/২০১৭ ১১:০৯ এএম

নিউজ ডেস্ক::
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এ বছর ১০টি শিক্ষাবোর্ডে মাধ্যমিকে সম্মিলিত পাসের হার ৮০.৩৫ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে এক লাখ ৪ হাজার ৭৬১জন। তবে ছেলেদের চেয়ে পরীক্ষায় মেয়েদের পাসের হার ৮.৮৫ শতাংশ বেশি।

বৃহস্পতিবার সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের সার-সংক্ষেপ তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এসময় বিভিন্ন শিক্ষাবোর্ডের প্রধানগণ উপস্থিত ছিলেন।

পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মাথায় দেশের সবচেয়ে বড় পাবলিক পরীক্ষার ফল প্রকাশিত হলো।

বেলা ১টা থেকে শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠান, অনলাইন এবং এসএমএসে ফল জানতে পারবে।

এবার সারা দেশে ১৭ লাখ ৮৬ হাজার ৬১৩ জন পরীক্ষার্থী ছিল। ২ ফেব্রুয়ারি পরীক্ষা শুরু হয়ে ২ মার্চ শেষ হয়। ব্যবহারিক পরীক্ষা ৪ মার্চ শুরু হয়ে ১১ মার্চ পর্যন্ত চলে।

গত বছর এসএসসি ও সমমান পরীক্ষায় ৮৮ দশমিক ২৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছিল, জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৯ হাজার ৭৬১ জন।

এ বছর এই পরীক্ষায় সম্মিলিত পাশের হার কমেছে ৮.০৪ শতাংশ। ৮টি বোর্ডে এসএসসি পরীক্ষার পাসের হার ৮১.২১ শতাংশ। পাসের হার কমেছে ৭.৪৯ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ৯৭ হাজার ৯৬৪জন।

মাদ্রাসা বোর্ডে দাখিলে পাসের হার ৭৬.২০ শতাংশ। পাসের হার কমেছে ১২.০২ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ১২ হাজার ২৯৫ জন।

কারিগরি শিক্ষাবোর্ডে এ বছর পাসের হার ৭৮.২৬ শতাংশ।

সাধারণ বোর্ডের অধীনে এসএসসি, মাদ্রাসা বোর্ডের দাখিল এবং কারিগরি শিক্ষা বোর্ডের ফল www.educationboardresults.gov.bd-এ ওয়েবসাইটে পাওয়া যাবে। এ ওয়েবসাইট থেকে ফল ডাউনলোডও করা যাবে।

প্রয়োজনে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকেও ফল নিতে পারবে প্রতিষ্ঠানগুলো।

এসএমএস করেও ফল জানা যাবে। এসএসসির ফল পেতে SSC লিখে স্পেস দিয়ে বোর্ডের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৭ লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল পাওয়া যাবে। (উদাহরণ : SSS DHA 123456 2017)।

দাখিলের ফল জানতে DAKHILলিখে MAD

ফাইল ছবি
লিখতে হবে। আর কারিগরির ক্ষেত্রে SSC লিখে TEC লিখতে হবে। এরপর স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৭ লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

পাঠকের মতামত

এসএসসি ২০২৬: রামুতে GPA-5 অর্জনে শীর্ষে শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ

এসএসসি পরীক্ষা ২০২৬-এর ফলাফলে কক্সবাজারের রামু উপজেলার একক প্রতিষ্ঠান হিসেবে সর্বোচ্চ সংখ্যক GPA-5 অর্জন করে ...

৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, দেশের প্রায় ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে ...

অভাবকে হার মানিয়ে কক্সবাজারের নীলার আমেরিকা যাত্রা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন কক্সবাজারের মেয়ে নীলা ওয়ান রাখাইন। যুক্তরাষ্ট্রের তিনটি ...

অনির্দিষ্টকালের জন্য স্থগিত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চলমান ২০২৬ সালের এইচএসসি ...

৪৭তম বিসিএসে উখিয়ার রেকর্ড: এক ইউনিয়ন থেকে চারজন বিভিন্ন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত

৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার চূড়ান্ত ফলে কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের চার মেধাবী ...
Single Page Footer