প্রকাশিত: ২৪/০৮/২০১৬ ৭:১৪ পিএম

mayanmar-sm20160824175650ডেস্ক রিপোর্ট ::

রিখটার স্কেলে ৬ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মিয়ানমারে একাধিক মন্দির ধসে পড়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বুধবার মিয়ানমারের স্থানীয় সময় বিকেল ৫টার দিকে ওই কম্পন অনুভূত হয়েছে। বাংলাদেশ, ভারত ও মিয়ানমার ছাড়াও চীন, লাওস এবং থাইল্যান্ডেও ভূমিকম্প আঘাত হেনেছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, রিখটার স্কেলে ৬ দশমিক ৮ মাত্রার ওই ভূমিকম্প মিয়ানমারের চক শহরের ২৫ কিলোমিটার পশ্চিমে ৮৪ দশমিক ১ কিলোমিটার (৫২ মাইল) গভীরে উৎপত্তি হয়েছে।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমারের মান্দালয়, নাইপিদো ও ইয়াঙ্গুনে কম্পন অনুভূত হয়েছে। তবে দেশটির বিগান শহরে একাধিক মন্দির ধসে পড়েছে।

ভারতের কলকাতা, আসাম, বিহার ও ঝাড়খণ্ডেও কম্পন অনুভূত হয়েছে। ইউএসজিএস বলছে, দক্ষিণ-পূর্ব এশিয়ার ৪ কোটি ১০ লাখ মানুষ বুধবারের এই কম্পনে আক্রান্ত হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এনডিটিভি এক প্রতিবেদনে বলছে, কলকাতায় ১০ সেকেন্ড স্থায়ী কম্পনের সময় অফিস ও স্কুল-কলেজ থেকে কর্মকর্তা ও শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসেন।

পাঠকের মতামত

 

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...

আজানের ধ্বনি আমার খুব ভালো লেগেছে: আইসল্যান্ডের প্রধানমন্ত্রী

তুরস্ক সফরে দেশটির মুসলিম জনগণের সহনশীলতা, আন্তরিক আতিথেয়তা এবং ধর্মীয় পরিবেশের প্রশংসা করেছেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ...

চীনের চালে কোণঠাসা মিয়ানমারের বিদ্রোহীরা, তাহলে কি আবার জান্তারই জয় হচ্ছে

মিয়ানমারের গহিন জঙ্গলে বিপ্লবের লাল পতাকাকে স্যালুট দিচ্ছেন পিছু হটতে থাকা বিদ্রোহীরা। তাঁরা গণতন্ত্রের লড়াই ...