আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১/০৫/২০২৬ ১১:৩০ এএম

এছাড়া আমদানিনির্ভরতা কমাতে কৃষকদের রাসায়নিক সারের ব্যবহার অর্ধেকে নামিয়ে এনে প্রাকৃতিক বা জৈব চাষাবাদে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। তাঁর মতে, এতে বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের পাশাপাশি কৃষিজমি ও পরিবেশ সুরক্ষিত থাকবে।

মধ্যপ্রাচ্যের সংঘাতের জেরে বিশ্ববাজারে জ্বালানির দাম ক্রমাগত বাড়তে থাকায় ভারতীয়দের জ্বালানি সাশ্রয়ের প্রতিও জোর দিয়েছেন নরেন্দ্র মোদি। জ্বালানি বাবদ বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা বাঁচাতে তিনি দেশবাসীকে ঘরে বসে কাজ (ওয়ার্ক ফ্রম হোম), অনলাইন মিটিং ও ভিডিও কনফারেন্সের মতো করোনা মহামারিকালীন অভ্যাসগুলো পুনরায় চালুর পরামর্শ দিয়েছেন।

রোববার বার্তাসংস্থা আনাদোলু ও ইন্ডিয়া টুডে-র প্রতিবেদনে বলা হয়েছে, মোদি জাতীয় স্বার্থে দেশবাসীকে এই পদ্ধতিগুলোকে আবারও অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বিশ্বজুড়েই পেট্রোল-ডিজেলের দাম অনেক বেড়ে গেছে। এগুলো আমদানিতে যে বৈদেশিক মুদ্রা খরচ হয়, তা সাশ্রয় করা এখন সবার দায়িত্ব।

গত ৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর হামলা চালানোর পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র রূপ নিয়েছে। এর জবাবে তেহরানও ইসরায়েল এবং উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্রদের লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে। এই পাল্টাপাল্টি হামলার জেরে বিশ্বের মোট তেল পরিবহনের প্রায় ২০ শতাংশের ট্রানজিট রুট ‘হরমুজ প্রণালি’তে বড় ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। যার প্রত্যক্ষ প্রভাব পড়েছে বিশ্ববাজারে জ্বালানির দামের ওপর।

সূত্র: আনাদোলু

পাঠকের মতামত

 

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...

আজানের ধ্বনি আমার খুব ভালো লেগেছে: আইসল্যান্ডের প্রধানমন্ত্রী

তুরস্ক সফরে দেশটির মুসলিম জনগণের সহনশীলতা, আন্তরিক আতিথেয়তা এবং ধর্মীয় পরিবেশের প্রশংসা করেছেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ...

চীনের চালে কোণঠাসা মিয়ানমারের বিদ্রোহীরা, তাহলে কি আবার জান্তারই জয় হচ্ছে

মিয়ানমারের গহিন জঙ্গলে বিপ্লবের লাল পতাকাকে স্যালুট দিচ্ছেন পিছু হটতে থাকা বিদ্রোহীরা। তাঁরা গণতন্ত্রের লড়াই ...

হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা চরমে: ইরানে যুক্তরাষ্ট্রের একাধিক বিমান হামলা, আহত বহু

হরমুজ প্রণালিকে কেন্দ্র করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। যুক্তরাষ্ট্র ইরানের একাধিক ...