ডেস্ক নিউজ
প্রকাশিত: ২০/০৪/২০২৬ ১১:৫৯ এএম

উখিয়ার সীমান্তবর্তী ইউনিয়ন পালংখালীর বালুখালী গ্রাম, মাদক সংশ্লিষ্ট অপরাধের কারণে

প্রায় খবরে আসে একসময় চট্টগ্রাম দক্ষিণের প্রবেশদ্বার খ্যাত এই এলাকা।

পহেলা বৈশাখের আগের দিন অর্থাৎ চৈত্রের শেষ দুপুরে গত ১৩ এপ্রিল বালুখালীর ফ্রেন্ডশিপ হাসপাতাল সংলগ্ন মহাসড়কে সিএনজি যোগে প্রায় ৫০ হাজার ইয়াবা ছিনিয়ে নেয় স্থানীয় তিন যুবক। আইনশৃঙ্খলা বাহিনীর হিসেব অনুযায়ী এসব অবৈধ মাদকের কথিত বাজার মূল্য ছাড়িয়ে যেতে পারে প্রায় দেড় কোটি টাকা।

ঘটনার পর থেকে এলাকায় বিরাজ করছে চাঞ্চল্য। স্থানীয় সূত্র বলছে বালুখালীর কুখ্যাত ডাকাত জুলুর ছেলে বাবুল এই নেক্কারজনক ঘটনার মুলহোতা যাকে সহযোগিতা করেছে আপন দুই ভাই নুরুল আজাদ আশিক ও ইমন।

পুলিশের তথ্যানুযায়ী, বাবুল ও আশিকের বিরুদ্ধে মাদক হত্যা সহ ডজনের অধিক মামলা রয়েছে।

স্থানীয় এক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তের জানান, পার্শ্ববর্তী রোহিঙ্গা ক্যাম্পের মাদক ব্যবসায়ীদের সাথে দ্বন্দ্বের জেরে ঘটনার সূত্রপাত।

তিনি দাবি করেন, তালিকাভুক্ত এক শীর্ষ মাদক কারবারি এই ঘটনার অন্যতম ইন্ধনদাতা এবং যিনি ছিনতাইকৃত ইয়াবাগুলো ভাগ-বাঁটোয়ারা ও বিক্রির দায়িত্ব নিয়েছেন।

দুটি বিবাদমান গ্রুপের ইয়াবা নিয়ে এই দ্বন্দ্বের ফলশ্রুতিতে পরিস্থিতি উত্তপ্ত থাকায় যেকোন কিছু হতে পারে বলে আশংকা স্থানীয়দের।

ঘটনার পর থেকে ঐ তিন যুবক গা ঢাকা দিয়ে আছেন। অভিযুক্তদের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টার পর কোন মন্তব্য মেলেনি।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান জানান, বিষয়টি নজরে এসেছে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। মাদক কারবারিদের প্রতিরোধে পুলিশ তৎপর বলে জানান তিনি।

পাঠকের মতামত

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...
Single Page Footer