প্রকাশিত: ২৪/০৭/২০১৭ ৪:২০ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:১৯ পিএম

ডেস্ক রিপোর্ট ::
টানা ভারি বর্ষণে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাজালিয়া এলাকায় সড়ক তলিয়ে যাওয়ায় বান্দরবানের সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে রয়েছে।

আজ সোমবার এ রিপোর্ট লেখা পর্যন্ত যান চলাচল বন্ধ রয়েছে। এর আগে গতকাল রোববার সন্ধ্যা থেকে এ সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।

স্থানীয়রা জানায়, টানা ভারি বর্ষণ অব্যাহত থাকায় উপজেলার বাজালিয়া বরদুয়ারাসহ কয়েকটি স্থানে বন্যার পানিতে সড়ক তলিয়ে গেছে। অপরদিকে বান্দরবান-রাঙামাটি সড়কের পুলপাড়া বেইলি ব্রিজ বন্যার পানিতে তলিয়ে গেছে। সড়কে চলছে নৌকা। দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

এদিকে গতকাল রোববার বান্দরবানের রুমায় পাহাড়ধসে ৫ জন নিখোঁজ হন। তাদের মধ্যে দুপুরে ১ জনের মরদেহ উদ্ধার করা হয়।

আজ সোমবার সকাল থেকে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন মিলে ফের উদ্ধার অভিযান শুরু করেছে। এখন পর্যন্ত চার জন নিখোঁজ রয়েছেন।

এরা হলেন- রুমা উপজেলার স্বাস্থ্যকর্মী মুন্নী বড়ুয়া, উপজেলা পোস্ট মাস্টার জবিউল আলম, কৃষি ব্যাংক কর্মকর্তা গৌতম নন্দি ও সিমোচিং নামের এক আদিবাসী নারী।

এর আগে গতকাল রোববার বিকেলে বৃষ্টির কারণে উদ্ধার তৎপরতা বাতিল করা হয়।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...
Single Page Footer