প্রকাশিত: ২৪/০৭/২০২৬ ১১:৪১ এএম
দুদক ও ভোক্তা অধিদপ্তরসহ ৫ সংস্থায় নতুন মহাপরিচালক নিয়োগ

সরকার জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর, দুর্নীতি দমন কমিশন (দুদক), বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক), সরকারি যানবাহন অধিদপ্তর এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের গুরুত্বপূর্ণ পদে নতুন নিয়োগ দিয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত সচিব) মো. জহিরুল ইসলামকে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক (অতিরিক্ত সচিব) হিসেবে স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব খোন্দকার ফরহাদ আহমদকে বদলিপূর্বক প্রেষণে পদায়ন করা হয়েছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের খালি হওয়া প্রধান নির্বাহী কর্মকর্তা পদে পদায়ন পেয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) মো. খয়বর রহমান। এছাড়া, বিসিকের চেয়ারম্যান মো. সাইফুল ইসলামকে বিটাকের নতুন মহাপরিচালক এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক রাজা মো. আব্দুল হাইকে সরকারি যানবাহন অধিদপ্তরের পরিবহন কমিশনার করা হয়েছে।

পাঠকের মতামত

রোহিঙ্গা প্রত্যাবাসনে সক্রিয় আন্তর্জাতিক উদ্যোগ চায় বাংলাদেশ

মিয়ানমারে সংঘাত চলমান থাকায় এখনো প্রত্যাবাসনের পরিবেশ তৈরি হয়নি। এ পরিস্থিতিতে মালয়েশিয়ার রোহিঙ্গা ফেরানোর উদ্যোগ ...

ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই ...

আনন্দবাজারের প্রতিবেদনহাসিনাকে প্রত্যর্পণ করা হবে না, ঢাকাকে জানাল ভারত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না এবং তিনি দেশে ফিরে গ্রেপ্তার হলে তার নিরাপত্তা ...

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটকে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার ...

ইয়াবা পাচার ঠেকাতে এআই

ইয়াবা পাচার ঠেকাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে পুলিশ। মিয়ানমার সীমান্ত সিলগালা করতে ...
Single Page Footer