প্রকাশিত: ১৩/০৬/২০১৬ ৯:৪৬ পিএম

unনিউজ ডেস্ক: বাংলাদেশে সাম্প্রতিক সংঘটিত হত্যাকাণ্ডের বিষয়ে উদ্বেগের কথা জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার জেইদ রাদ আল হোসেইন। একইসঙ্গে তিনি সকল রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য আহ্বান জানান তিনি।

সোমবার জেনেভায় হিউম্যান রাইটস কাউন্সিলের নিয়মিত অধিবেশনে বাংলাদেশসহ ৫০টি দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন হোসেইন।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার আরো বলেন, ব্যক্তি স্বাধীনতা ও বাক-স্বাধীনতার ওপর হামলাগুলোকে স্পষ্ট ভাষায় নিন্দা জানাতে এবং আক্রান্ত গোষ্ঠীগুলোকে রক্ষায় আরো পদক্ষেপ নিতে আমি সরকার, রাজনৈতিক এবং ধর্মীয় নেতাদের প্রতি আহ্বান জানাচ্ছি।

রাদ আল হোসেইন বলেন, বাংলাদেশে মুক্তমনা, উদারবাদী, ধর্মীয় সংখ্যালঘুদের নৃশংসভাবে হত্যাকাণ্ড ঘটনা আশংকাজনক হারে বেড়ে যাওয়ায় আমি অত্যন্ত উদ্বিগ্ন।

তিনি বলেন, সাম্প্রতিক বাংলাদেশে পুলিশের গ্রেফতারের ওপর আমি নজর রাখছি। মানবাধিকারে প্রতি পুরোপুরি সম্মান বজায় রেখে এসব নৃশংস অপরাধের হোতাদের অগ্রাধিকার ভিত্তিতে তদন্ত ও বিচারের আওতায় আনার জন্য আমি সরকারের কাছে আহ্বান জানাচ্ছি।

পাঠকের মতামত

 

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...

আজানের ধ্বনি আমার খুব ভালো লেগেছে: আইসল্যান্ডের প্রধানমন্ত্রী

তুরস্ক সফরে দেশটির মুসলিম জনগণের সহনশীলতা, আন্তরিক আতিথেয়তা এবং ধর্মীয় পরিবেশের প্রশংসা করেছেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ...