ডেস্ক নিউজ
প্রকাশিত: ০১/০৫/২০২৬ ২:০৪ পিএম , আপডেট: ০১/০৫/২০২৬ ২:০৬ পিএম

দীর্ঘদিনের অচলাবস্থার পর টেকনাফ স্থলবন্দরকে ঘিরে আবারও জেগে উঠেছে আশার আলো। মিয়ানমারের মংডু এলাকা থেকে ছেড়ে আসা একটি কাঠের বোট টেকনাফের উদ্দেশ্যে রওনা দিয়েছে, যা সীমান্ত বাণিজ্য পুনরায় চালুর সম্ভাবনাকে উজ্জ্বল করেছে।

শুক্রবার (১ মে) সকালে আরাকান আর্মি নিয়ন্ত্রিত মংডুর হায়েনখালী খাল এলাকা থেকে বোটটি যাত্রা শুরু করে। দুপুর পর্যন্ত বোটটি বন্দরের জেটিতে না পৌঁছালেও এর আগমনের খবরে স্থানীয় ব্যবসায়ী, শ্রমিক ও বন্দরের সঙ্গে সংশ্লিষ্টদের মাঝে নতুন আশাবাদ সৃষ্টি হয়েছে।

বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ইউনাইটেড ল্যান্ড পোর্ট লিমিটেডের টেকনাফ শাখার মহাব্যবস্থাপক (হিসাব) মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় মাঝি শামসুল আলমও জানান, দীর্ঘদিন পর বোট আসার সংবাদে সংশ্লিষ্ট সবার মধ্যে ইতিবাচক প্রত্যাশা তৈরি হয়েছে।

রাখাইন রাজ্যের চলমান সংঘাত, নাফ নদীতে নৌ চলাচলের সীমাবদ্ধতা এবং গত বছরের এপ্রিল মাসে চাঁদা দাবিকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার কারণে সীমান্ত বাণিজ্য কার্যক্রম বন্ধ হয়ে যায়। এতে ব্যবসায়ীরা যেমন আর্থিক ক্ষতির সম্মুখীন হন, তেমনি বাংলাদেশও হারায় উল্লেখযোগ্য রাজস্ব।

এই প্রেক্ষাপটে, নতুন এই বোটের আগমন সীমান্ত বাণিজ্যের পুনর্জাগরণের বার্তা বহন করছে। নিয়মিত নৌযান চলাচল শুরু হলে টেকনাফ স্থলবন্দর আবারও তার পুরোনো প্রাণচাঞ্চল্য ফিরে পাবে—এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...