প্রকাশিত: ১৯/১০/২০১৬ ৮:০২ এএম
চীনা নাগরিক লাঞ্চিত করার মুহুর্তে
চীনা নাগরিক লাঞ্চিত করার মুহুর্তে
চীনা নাগরিক লাঞ্চিত করার মুহুর্তে

উখিয়া নিউজ ডেস্ক::

চীনা নাগরিকদের নাজেহালের ঘটনায় কক্সবাজার রামু তুলাবাগান হাইওয়ে পুলিশের সেই উপ-পরিদর্শক সাইফুল ইসলামকে ক্লোজড করা হয়েছে। গতকাল (মঙ্গলবার) তাকে ক্লোজড করা হয়েছে বলে নিশ্চিত করেছেন তুলাবাগান হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল কালাম। আজ (বুধবার) তিনি কক্সবাজার ছাড়ছেন।

প্রসঙ্গত, রামু তুলাবাগান হাইওয়ে পুুলিশ ফাঁড়ির এসআই সাইফুলের হাতে শারীরিকভাবে লাঞ্চিত হয়েছেন চট্টগ্রাম ইপিজেডস্থ চীনা কোম্পানি সানসাইন’র এক উর্ধ্বতন কর্মকর্তাসহ চারজন চীনা নাগরিক। ১৭ অক্টোবর সকাল ১১ টায় কক্সবাজার লিংকরোড বাসস্টেশনে এই ঘটনাটি ঘটে। চট্টগ্রাম থেকে কক্সবাজারে প্রাইভেট কারে করে বেড়াতে আসা চার চীনা নাগরিককে সিটবেল্ট না বাঁধার অজুহাত তুলে বহুবিতর্কিত হাইওয়ে পুলিশের এসআই সাইফুল এই কা-টি ঘটিয়েছেন। এমনকি এসআই সাইফুল চীনা নাগরিকদের শারীরিকভাবে লাঞ্ছিত করেন এবং সাময়িক জিম্মি করে রাখেন।
গতকাল (মঙ্গলবার) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে রামু তুলাবাগান হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, চীনা নাগরিকদের নাজেহালের ঘটনায় হাইওয়ে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে এসআই সাইফুল ইসলামকে ক্লোজড করা হয়েছে। বুধবারের মধ্যেই ফাঁড়ি থেকে হাইওয়ে পুলিশের হেডকোয়ার্টারে যোগদান করতে বলা হয়েছে তাকে। আজ (গতকাল মঙ্গলবার) সন্ধ্যা হয়ে যাওয়ায় গাড়ির টিকেট করতে পারেননি এসআই সাইফুল। তবে আজ (বুধবার) সকাল ১০ টার মধ্যেই তিনি কক্সবাজার ছাড়ছেন।

 

পাঠকের মতামত

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামে সুযোগ পেলেন কক্সবাজারের ইয়াশনা

​চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইয়াশনা ইকতার জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...
Single Page Footer