প্রকাশিত: ০৬/১১/২০১৬ ৭:০৬ এএম

cmpচট্টগ্রাম নগর পুলিশ কমশিনার ইকবাল বাহার বলেন, কেউ চাইলে ফোনে পুলিশকে তথ্য দিতে পারেন। নগর পুলিশের ফেসবুক পেজের মাধ্যমেও অপরাধের তথ্য দেওয়া যেতে পারে। তথ্য দেওয়ার জন্য রাত একটা, দুইটা ও তিনটা পর্যন্ত ফোন করতে পারেন। আমি বিরক্ত হবো না। তিনি বলেন,৭০ লাখ মানুষের এই চট্টগ্রাম নগরীতে পুলিশের সংখ্যা মাত্র ৬ হাজার ৭০০ জন। সে হিসেবে ১ হাজার ৫০ জন মানুষের বিপরীতে একজন পুলিশ। অথচ ৩৮ বছর আগে যখন চট্টগ্রাম মহানগর পুলিশের জন্ম হয়েছিল তখন ৩ হাজার জনবল নিয়ে ১০ লাখ মানুষের নিরাপত্তা দিয়েছিল পুলিশ। অর্থাৎ ৩৩০ জন মানুষের বিপরীতে একজন পুলিশ ছিল। সেজন্য আমরা কমিউনিটি পুলিশিং কার্যক্রম শুরু করেছি। এটার সুফল জনগণের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করছি আমরা। জঙ্গিবাদ, সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক, এবং ইভটিজিং এর বিরুদ্ধে পুলিশের পাশাপাশি সাধারণ জনগণকে এক সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। গতকাল সকালে পাঁচলাইশ ৩নং ওয়ার্ডে জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। উক্ত সমাবেশে আলহাজ্ব কপিল উদ্দিন খাঁনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ইস্ট ডেলটা ইউনির্ভাসিটির উপাচার্য সেকান্দর খান, উপ-পুলিশ কমিশনার আব্দুল ওয়ারিশ, বায়েজিদ থানা ইনচার্জ মো. মহসিন, কাজী মোত্তাকিন ইবনে মিনান, হাজী মোহাম্মদ জাহাঙ্গীর আলম, হাজী মো. ইউনুস, পাঁচলাইল ৩নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি আলহাজ্ব মঞ্জুরুল আলম চৌধুরী, অধ্যাপক সিরাজুল আলম, শাহ আলম, আলহাজ্ব আব্দুল নবী লেদু।

মো. কপিল উদ্দিনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন এস.এম. আবুল কাশেম, এ.কে.এম শহীদুল আলম, মহিলা ফোরামের রাসেদা নুর, মিনু আক্তার, আব্দুল্লাহ আল মামুন, মো. ইসমাইল, আব্দুল কাদের সর্দার, শাহ এরফান, আব্বাস উদ্দিন, জাহাঙ্গীর আলম বাদশা, আবু তাহের, মাওলানা মোহাম্মদ ইয়াছিন, আব্দুল করিম খোকন, মো. নিজাম উদ্দিন, মো. ইব্রাহিম, আব্দুল শুক্কুর, সেলিম হোসেন চৌধুরী, মো. নুরুল আবছার, মো. আনোয়ার, মো. ইলিয়াছ, সোলায়মান খাঁন নয়ন, নুরুল আলম, মো. এনামুল হক প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer