প্রকাশিত: ১২/১০/২০১৬ ৭:৫০ এএম

কক্সবাজার প্রতিনিধি ::
পূজার মণ্ডপ থেকে ফেরার পথে কক্সবাজার শহরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছে। এসময় আহত হন আরো একজন। গত সোমবার ভোর রাত আড়াইটায় সময় শহরের গোলদীঘির পাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম সালাহ উদ্দিন মো. ইয়ন (১৮)। সে শহরের ঘোনার পাড়ার মো. জসিম উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দিবাগত গভীর রাতে দুর্গা পূজার মণ্ডপ ঘুরে সালাহ উদ্দিন ও তার বন্ধু বাড়িতে ফিরছিল। পথিমধ্যে শেখ আহমদের দোকানের সামনে তাদের গতিরোধ করে পূর্ব থেকে উৎপেতে থাকা দুর্বৃত্তরা। এসময় কিছু বুঝে ওঠার আগেই তাদেরকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে নিকটস্থ কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে মারা যায় সালাহ উদ্দিন মো. ইয়ন। পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা পুলিশের। তবে এই হত্যাকাণ্ডে জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ।

কক্সবাজার সদর মডেল থানার ওসি মো. আসলাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- ঘটনার ব্যাপারে হতাহতদের আত্মীয়স্বজন অভিযোগ দিলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

পাঠকের মতামত

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...
Single Page Footer