প্রকাশিত: ৩০/০৬/২০১৭ ৬:৫৩ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:৩৪ পিএম

কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফের নাফনদীতে নৌকাডুবির ঘটনায় আনোয়ার সাদেক (১৪) নামে আরও এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে সাবরাং’র কবির মেম্বারে চিংড়ি খামার সংলগ্ন প্যারাবন থেকে ভাসমান অবস্থায় আনোয়ার সাদেকের লাশটি উদ্ধার করা হয়েছে।

নিহত আনোয়ার টেকনাফ সদর ইউনিয়নের মৌলভীপাড়ার বাসিন্দা মীর আহমদের ছেলে। গত মঙ্গলবার ঈদের পরদিন নৌকাডুবির ওই ঘটনায় এ পর্যন্ত চারজনের লাশ উদ্ধার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে টেকনাফ সদর ইউপির সদস্য এনামুল হক বলেন, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে টেকনাফের সাবরাং কবির মেম্বারে চিংড়ি খামার সংলগ্ন প্যারাবন থেকে ভাসমান অবস্থায় আনোয়ার সাদেকের লাশটি উদ্ধার করা হয়েছে। থানা পুলিশকে জানিয়ে দাফনের ব্যবস্থা নেয়া হচ্ছে।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...
Single Page Footer