প্রকাশিত: ২৮/০৬/২০১৭ ৪:০০ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:৩৮ পিএম

টেকনাফ প্রতিনিধি ::
ঈদে টেকনাফের নাফ নদীতে ভ্রমণে গিয়ে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ তিনজনের মধ্যে মো. আমিন (০৯) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার সকালে নাফ নদীর ১নং স্লুইচ গেট এলাকা থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয় বলে জানান টেকনাফস্থ কোস্টগার্ড স্টেশনের লে. কমান্ডার জাফর ইমাম সজীব।
তিনি বলেন, নাফ নদীতে বিফিংগী জালে ওই শিশুর লাশটি আটকা পড়ে। স্থানীয় জেলেরা বিষয়টি দেখে তাদের খবর দেয়। পরে স্বজনদের বিষয়টি জানালে তারা ঘটনাস্থলে গিয়ে লাশটি আমিনের বলে শনাক্ত করে।

মো. আমিন টেকনাফ পৌরসভা এলাকার ইসলাবাদের সাব্বির আহমেদের ছেলে।

টেকনাফ মডেল থানার ওসি মাইনউদ্দিন খান জানান, নাফ নদীতে বিফিংগী জাল থেকে নিখোঁজ তিনজনের মধ্যে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় অন্য নিখোঁজরা হল- মৌলভী পাড়ার মীর আহমদের ছেলে আনোয়ার সাদেক (১৪) এবং নাজিরপাড়ার হামিদ হোসেনের ছেলে সাদ্দাম হোসেন (১৫)।

এদিকে সকাল পর্যন্ত অন্য নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিস ও কোস্টগার্ড সদস্যদের তৎপরতা অব্যাহত রয়েছে।

এর আগে মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে টেকনাফ পৌরসভার জালিয়াপাড়ার বাংলাদেশ-মিয়ানমার ট্রানজিট জেটিঘাট এলাকায় এই নৌকাডুবির ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ঈদ উপলক্ষ্যে নাফ নদীর নতুন জেটি দিয়ে ছোট ছোট কয়েকটি নৌকায় শিশু-কিশোররা ভ্রমণে যায়। এমন একটি নৌকা প্রায় ১৮-২০ জন যাত্রী নিয়ে নাফ নদী ভ্রমণ শেষে ফেরার পথে জেটির একটি পিলারে ধাক্কা খায়। এতে নৌকাটি উল্টে গিয়ে সব যাত্রী পানিতে পড়ে গেলে এ ঘটনা ঘটে। পরে অন্যরা সাঁতরে তীরে উঠলেও তিন শিশু-কিশোর নিখোঁজ ছিল।

এদের মধ্যে বুধবার সকালে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer