প্রকাশিত: ০১/০৭/২০১৮ ৯:৩৬ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:১৯ এএম

শামীম ইকবাল চৌধুরী,নাইক্ষ্যংছড়ি::
নাইক্ষ্যংছড়ি উপজেলায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ জুন) বিকেলে নাইক্ষ্যংছড়ি উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলার ছালেহ আহাম্মেদ সরকারী উচ্চ বিদ্যালয়ের মাঠে ফাইনাল খেলা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠানঅনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উপজেলার বাইশারী সরকারি প্রাথমিক বিদ্যালয় খেলোয়াড়েরা সদর উপজেলার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৩-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
অপর দিকে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে দৌছড়ি ইউনিয়নের লেম্বুছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ট্রাইবেকারে ৩-১ গোলে সদর ইউনিয়নের আশারতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে উপজেলা চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে নাইক্ষ্যংছড়ি উপজেলা শিক্ষা অফিসার আবু আহাম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাইক্ষ্যংছড়ি নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন কচি।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী কর্মকর্তা মো, তোফাজ্জল হোসেন ভূঁইয়া, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো, ইমরান মেম্বার, নাইক্ষ্যছড়ি প্রেসক্লাব সভাপতি শামীম ইকবাল চৌধুরী, উপজেলা কৃষকলীগ সভাপতি মোস্তাফা কামাল লালু,সাব-ইন্সপেক্টর নুরুল আমিন, সদর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মংশৈ অং মার্মা, বাইশারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো, কামাল উদ্দীন, সদর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বুলবুল আক্তার, ফাতেমা বেগম, জেসমিন আক্তার, উম্মে আয়মেন তান্নি

পাঠকের মতামত

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...