প্রকাশিত: ১২/০৯/২০১৮ ৭:০০ এএম

শামীম ইকবাল চৌধুরী, নাইক্ষ্যংছড়ি :

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাইশারী ইউনিয়নে এবার ফাঁকা গুলি ছুড়ে, রাবার বাগান মালিকের কাছ থেকে সন্ত্রাসী আনোয়ার হোসেন চাঁদা দাবি করেছে।

গতকাল মঙ্গলবার সকাল এগারটায় ইউনিয়নের পিএইচপির মালিকানাধিন আট ও বার নম্বর রাবার বাগানে গিয়ে আনোয়ার এই কা- ঘটনা। এসময় চার রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে অন্তত ৪৫জন শ্রমিককে তাড়িয়ে দেয় আনোয়ার। মালিক কর্তৃপক্ষ টাকা না দেওয়া পর্যন্ত তাঁদের আর কাজে না যেতে হুমকি দেন। অন্যতায় অপহরণ করা হবে বলে জানান।

বাইশারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ আলম শ্রমিকদের বরাত দিয়ে বলেন, ‘চাঁদার জন্য মঙ্গলবার সকালে সন্ত্রাসী আনোয়ার তাঁর দলবল নিয়ে শ্রমিকদের তাড়িয়ে দুটি রাবার বাগানের কার্যক্রম বন্ধ করে দিয়েছে। এসময় সে চার রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে। পাশাপাশি শ্রমিকদের বারটি মুঠোফোনও লুট করে নেন।

এ প্রসঙ্গে জানতে চাইলে বাইশারী পুলিশ তদন্তকেন্দ্রে প্রধান ও পুলিশ পরিদর্শক একেএম হাবিবুল হাসান বলেন, ‘এমন ঘটনা পুলিশের জানা নেই। কেউ অভিযোগও করেনি। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

পিএইচপির বাইশারী ইউনিয়নের দায়িত্বরত হিসাব রক্ষক ইউনুছ খাঁন মুঠোফোনে বলেন, আনোয়ার আতঙ্কে এখন তাঁদের দুটি রাবার বাগানের কার্যক্রম বন্ধ রয়েছে। বিষয়টি স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে পুলিশকে অবগত করা হলেও কার্যত কোন ব্যবস্থা গ্রহন করা হচ্ছে না।

পাঠকের মতামত

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...