প্রকাশিত: ১৬/০৮/২০১৭ ৭:৫৩ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৩:০৪ পিএম

চট্টগ্রাম: অপরিচিত দুই মেয়েকে বাঁচাতে গিয়ে চট্টগ্রামের সীতাকুণ্ডে সাগরে ভেসে গেলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ছাত্র নাকীব বিন খাব্বাব।
মঙ্গলবার দুপুরে সীতাকুণ্ডের মুরাদপুর ইউনিয়নের গুলিয়াখালী সাগর পাড়ে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট উদ্ধার তৎপরতা শুরু করলেও নাকীব বিন খাব্বাবের খোঁজ পাওয়া যায়নি।

খাব্বার কুমিল্লার ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শফিকুল আলম হেলাল ছেলে। তার বাড়ি বরুড়া উপজেলায়।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, মঙ্গলবার সকালের দিকে গুলিয়াখালী সাগর পাড়ে চুয়েটের কয়েকজন শিক্ষার্থী বেড়াতে আসে। দুপুর ২টার দিকে সাগর পাড়ে বেড়ানোর সময় তারা অন্য দুটি অপরিচিত মেয়েকে সাগরে ডুবে যেতে দেখেন।

এসময় চুয়েট ছাত্র খাব্বাব ও ইমতিয়াজ সেখানে ছুটে গিয়ে তাদেরকে পানি থেকে তোলার চেষ্টা করেন। কিন্তু তারাও পানিতে ডুবে যেতে থাকেন।

তাদের সহপাঠীরা চিৎকার শুরু করলে স্থানীয় জেলেরা এসে দুটি মেয়ে ও ইমতিয়াজকে উদ্ধার করলেও ভেসে যান খাব্বাব (২৩)।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার কৃষ্ণ প্রদাস তলাপাত্র জানান, খবর পেয়ে তারা ও আগ্রাবাদের দুটি টিম এসে উদ্ধার তৎপরতা শুরু করেন। কিন্তু তাকে পাওয়া যাচ্ছে না। তাদের চেষ্টা অব্যাহত রয়েছে।

সীতাকুণ্ড থানার এসআই মো. সাইফুল্লা জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গেছেন। কিন্তু ওই ছাত্রের খোঁজ পাওয়া যায়নি।

পাঠকের মতামত

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...
Single Page Footer