উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৭/০৬/২০২৬ ৮:৪৪ পিএম

কক্সবাজারের টেকনাফে রাস্তার দুই পাশে কালেমা লেখা সাদা পতাকা টাঙানোর ঘটনা স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। আজ শনিবার শাহপরীর দ্বীপ সীমান্ত এলাকায় সড়কের দুই পাশে সারি সারি এসব পতাকা দেখা যায়। ঘটনাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও খোঁজখবর নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।

স্থানীয়রা বলছেন, মাদ্রাসা-পড়ুয়া একদল যুবক এসে শাহপরীর দ্বীপের রাস্তা এবং জেটি ঘাটে পতাকাগুলো টাঙিয়ে দেন। পরে সেগুলোর ছবি তুলে নিজেরাই সামাজিকমাধ্যমে প্রকাশ করেন।

স্থানীয় এক যুবক তার ফেসবুক আইডিতে ওইসব পতাকা লাগানোর ভিডিও শেয়ার করে বলেন, ‘এ পর্যন্ত কোনো ফুটবল খেলার জার্সি কিনে টাকা নষ্ট করিনি। আমার পেছনে দেখা যাচ্ছে এত সুন্দর কলেমার পতাকা। এসব আয়োজন করেছে টেকনাফ শাহপরীর দ্বীপের ‘আল হিদায়া ছাত্র সংগঠন। এ দৃশ্য দেখে মনটা ভরে গেল।’

‘আল হিদায়া ছাত্র সংগঠন’ এবং ‘বিউটি অব শাহপরীর দ্বীপ’ নামে দুটি পেজে প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা যায়, কয়েক যুবক শরীরে কালেমা লেখা সাদা পতাকা জড়িয়ে আছেন এবং হাতে একই ধরনের পতাকা নিয়ে শাহপরীর দ্বীপের বিভিন্ন সড়ক ও নাফ নদীর জেটিঘাট এলাকায় অবস্থান করছেন। সেখানে তারা পতাকা প্রদর্শন করেন। তবে আজ সকালে সড়কের বিভিন্ন স্থানে টাঙানো অনেক পতাকা কে বা কারা সরিয়ে নিয়ে গেছে বলে অভিযোগ করেন তারা।

এ ঘটনায় ‘আল হিদায়া ছাত্র সংগঠন’-এর কর্মীরা ক্ষোভ প্রকাশ করেন। প্রতিবাদ হিসেবে সংগঠনের পক্ষ থেকে সবাইকে সামাজিকমাধ্যমে প্রোফাইল ছবিতে কলেমা লেখা পতাকা ব্যবহার করার আহ্বান জানান।

এ বিষয়ে শাহপরীর দ্বীপ ডাঙারপাড়া এশা’ আতুল ইসলাম ফোরকানিয়া মাদরাসার শিক্ষক আনসারুল হক বলেন, ‘আল হিদায়া ছাত্রসংগঠনের উদ্যোগে এসব পতাকা টাঙানো হয়েছে। আমিও এতে অংশ নিয়েছি। মূলত কলেমার প্রতি ভালোবাসা থেকেই এ কাজে যুক্ত হয়েছি। এর বাইরে আমাদের অন্য কোনো উদ্দেশ্য নেই। পরে বিষয়টি নিয়ে প্রশাসনিকভাবে চাপ সৃষ্টি হচ্ছে জানতে পেরে আমি গিয়ে কিছু পতাকা নামিয়ে ফেলি।’

শাহপরীর দ্বীপের ‘আল হিদায়া ছাত্র সংগঠন’-এর উপদেষ্টা মোহাম্মদ আসেম বিল্লাহ তাহেরী বলেন, ‘দেশের বিভিন্ন স্থানে কলেমা লেখা পতাকা উত্তোলন করা হয়েছে। তারই ধারাবাহিকতায় টেকনাফ সীমান্তেও আমরা এসব পতাকা উত্তোলন করেছি। ইসলামকে ভালোবেসেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর বাইরে অন্য কোনো উদ্দেশ্য নেই।’

তিনি অভিযোগ করেন, ‘কিছু পতাকা সরিয়ে নেওয়া হয়েছে। এর প্রতিবাদে আমরা আরও পতাকা উত্তোলন করব।’ তবে কেন এ ধরনের পতাকা উত্তোলনের উদ্যোগ নেওয়া হয়েছে- এমন প্রশ্নে সুনির্দিষ্ট উত্তর দেননি তিনি।

শাহপরীর দ্বীপের বাসিন্দা মোহাম্মদ আলম বলেন, ‘হঠাৎ করে বিভিন্ন স্থানে কলেমা লেখা সাদা পতাকা টাঙানো হয়েছে- এটি নিয়ে মানুষের মনে প্রশ্ন উঠেছে। তাই, বিষয়টি তদারকি করা প্রয়োজন বলে মনে করছি।’ টেকনাফের সাবরাং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুল মন্নান বলেন, ‘আমার ইউনিয়নের বিভিন্ন স্থানে কলেমা লেখা সাদা পতাকা টাঙানো হয়েছে। কারা এবং কী উদ্দেশ্যে এসব পতাকা উত্তোলন করেছে, সে বিষয়ে আমরা খোঁজখবর নিচ্ছি।’

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ‘ইসলামকে ভালোবেসে কয়েকজন যুবক কলেমা লেখা সাদা পতাকা টাঙিয়েছেন বলে জানতে পেরেছি। আমরা তাদের সঙ্গে কথা বলছি। বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং প্রয়োজনীয় খোঁজখবর নেওয়া হচ্ছে।’

ঘটনাটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনীক চৌধুরী। সুত্র,সমকাল

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...