প্রকাশিত: ০২/০৬/২০২০ ৯:৫৩ এএম

ডেস্ক রিপোর্ট::
কক্সবাজারের টেকনাফে পাচারকালে ২২০ গ্রাম ওজনের ৯ ইঞ্চি লম্বা একটি তক্ষক উদ্ধার করা হয়েছে। সোমবার বিকেল ৩টায় টেকনাফের নে-টংপাড়া এলাকা থেকে এই তক্ষকটি উদ্ধার করে কোস্টগার্ড।

কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লে: শাহ জিয়া রহমান বলেন, টেকনাফে নে-টংপাড়া এলাকায় একটি বন্যপ্রাণী পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ওই সময় উক্ত এলাকায় সন্দেহজনক দুইজন লোককে জিজ্ঞাসাবাদের জন্য থামতে বলা হলে তারা একটি প্লাস্টিকের কৌটা ফেলে দ্রুত পাহাড়ের দিকে পালিয়ে যায়।

পরবর্তীতে ফেলে যাওয়া প্লাস্টিকের কৌটা হতে একটি তক্ষক উদ্ধার করা হয়। যার ওজন ২২০ গ্রাম এবং ৯ ইঞ্চি লম্বা। এ সময় কোন পাচারকারীকে আটক করা সম্ভব হয় নি। উদ্ধারকৃত তক্ষকটি টেকনাফ বন বিভাগের সদস্যদের উপস্থিতিতে বনের মধ্যে অবমুক্ত করা হয়েছে।

পাঠকের মতামত

টেকনাফ-উখিয়া উপকুলের সৈকত থেকে শামুক-ঝিনুক পাচার; প্রশাসন নির্বিকার

বঙ্গোপসাগরের টেকনাফ-উখিয়ার উপকুলের সৈকত এলাকা থেকে শামুক-ঝিনুক সংগ্রহ করে প্রতিনিয়ত পাচার করা হচ্ছে। প্রকাশ্যে শামুক-ঝিনুক ...

অভিযানের পরও মেরিনড্রাইভে নির্মাণযজ্ঞ, ‘সরকারি দপ্তর’ ম্যানেজের দাবি!

টুপটুপ রিসোর্টে অগ্নিকান্ডের পর মেরিনড্রাইভ এলাকায় অবৈধ-অনুমোদনহীন স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। ...

ডিএনএ টেস্টে নিহত ১০ জনের পরিচয় মিলেছে, মিলেনি ছাত্রদল নেতার স্ত্রীর পরিচয়

উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্তোরাঁ অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের পরিচয় ডিএনএ পরীক্ষায় শনাক্ত করেছে ...

কক্সবাজারে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক শাখা থেকে গ্রাহকের ৩৩ লক্ষাধিক টাকা উধাও -থানায় জিডি

কক্সবাজারের ঈদগাঁও বাসস্টেশনস্থ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) ঈদগাহ শাখা থেকে এক গ্রাহকের হিসাব থেকে ...