নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮/০৮/২০২৬ ৬:২১ পিএম

কুতুপালং রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের বি-ব্লকের বাসিন্দা আব্দুল ওয়াহাবের বড় ছেলে হেফজু রহমান ও দেলোয়ার-এর বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে বিপুল অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

অভিযোগ রয়েছে, বেসরকারি এনজিও সংস্থা আফ্রিকান ওয়েল-এর বিভিন্ন শাখা থেকে অসহায় ও সাধারণ বাংলাদেশিদের জন্য বরাদ্দকৃত আর্থিক সহযোগিতা টিউবওয়েল স্থাপনের নামে সংগ্রহ করা হয়। পরে টিউবওয়েল স্থাপনের পরিবর্তে শুধু ফটোসেশন করে অর্থ আত্মসাতের অভিযোগও রয়েছে।

স্থানীয়দের দাবি, এভাবে বিভিন্ন প্রকল্পের নামে অর্থ সংগ্রহ করে প্রতি মাসে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে।

তবে এসব অভিযোগের সত্যতা  যাচাই করা সম্ভব হয়নি। অভিযোগের বিষয়ে হেফজু রহমান, দেলোয়ার ও সংশ্লিষ্ট এনজিও কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

অভিযোগের বিষয়ে অভিযুক্ত হেফজুর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কল রিসিভ করেননি। পরে তাঁর হোয়াটসঅ্যাপে বক্তব্য জানতে মেসেজ পাঠানো হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো উত্তর পাওয়া যায়নি।

এ বিষয়ে ক্যাম্পে দায়িত্বপ্রাপ্ত পুলিশের ইনচার্জ বলেন, “অভিযোগের বিষয়টি আমাদের নজরে এলে তা যাচাই-বাছাই করে দেখা হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

পাঠকের মতামত

অচল কক্সবাজার সৈকতের একমাত্র অ্যাম্বুলেন্স, ঝুঁকিতে পর্যটকদের জরুরি সেবা

বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারে প্রতিদিন ভিড় করেন হাজারো পর্যটক। নারী, শিশু, বৃদ্ধসহ সব বয়সী মানুষের ...

কক্সবাজারে পর্যটক মৃত্যুর ঘটনায় প্যারাসেইলিং মালিক ফরিদ গ্রেফতার

কক্সবাজারের দরিয়ানগর সৈকতে প্যারাসেইলিংয়ের সময় নিরাপত্তাজনিত অবহেলায় পর্যটক অক্ষর সৌভিক রায় (৩১) নিহত হওয়ার ঘটনায় ...
Single Page Footer