প্রকাশিত: ১৩/০৭/২০১৬ ৭:২১ এএম

ভারতের বিতর্কিত ইসলামী চিন্তাবিদ, বক্তা ও লেখক জাকির নায়েকের বিরুদ্ধে জঙ্গিবাদে উসকানির অভিযোগের প্রমাণ মেলেনি বলে জানিয়েছে মহারাষ্ট্র স্টেইট ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট (এসআইডি)। সংস্থাটি বলছে, দেশে ফিরলে তার বিরুদ্ধে কোনো মামলা দায়ের ও গ্রেফতার করা হবে না।

মঙ্গলবার ভারতের প্রভাবশালী দৈনিক ‘দ্য হিন্দু’ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। স্টেইট ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের বিশেষ তদন্ত দল মহারাষ্ট্র সরকারের কাছে তদন্ত প্রতিবেদন হস্তান্তর করেছে। এতে বলা হয়েছে, ভারতে ফিরলে জাকির নায়েকের বিরুদ্ধে মামলা দায়ের ও তাকে গ্রেফতার করা হবে না।

প্রাথমিক তদন্তের অংশ হিসেবে ভারতের ভেতরে এবং বাইরে দেওয়া জাকির নায়েকের শতাধিক ইউটিউব ভিডিও পর্যবেক্ষণ করে দেখেছে এসআইডি। এসআইডির এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) প্রসারে নায়েকের বক্তৃতার প্রভাব রয়েছে বলে দাবি ওঠার পর হায়দারাবাদের গোয়েন্দা সংস্থাসহ অন্যান্য গোয়েন্দা সংস্থা তথ্য-উপাত্ত সংগ্রহ করে সেগুলো যাচাই-বাছাই করেছে।

দেশটির জ্যেষ্ঠ এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘ইংরেজি ভাষী এ ধর্মপ্রচারকের বিরুদ্ধে কোন অভিযোগের প্রমাণ পাওয়া যায়নি। শুধু ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ গঠন করা যেতে পারে। কিন্তু তার বক্তৃতা থেকে এ বিষয়ে প্রমাণ পাওয়া সম্ভব নয়। আমরা তার চলাফেরার ওপর নজরে রাখছি। যদি তিনি তার অবস্থান থেকে সরে যান, তাহলে আমরা তখন তার বিরুদ্ধে অভিযোগ আনতে পারি। বর্তমানে তাকে শুধুমাত্র ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছি।’

পুলিশের এই কর্মকর্তা প্রাথমিক তদন্ত প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছেন। এদিকে সোমবার জাকির নায়েকের দেশে ফেরার কথা থাকলেও তিনি ফেরেননি। ভারতে ফিরলে জেরার মুখে পড়তে পারেন এমন আশঙ্কায় সৌদিতে ওমরাহ শেষে তিনি আফ্রিকা যাচ্ছেন বলে জানা গেছে।

মুম্বাই পুলিশ বলছে, ওমরাহ শেষে জাকির নায়েকের সোমবার সকাল ৮টায় মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা ছিল। পিস টিভিতে জাকির নায়েকের বিভিন্ন বক্তৃতা নিয়ে যেসব প্রশ্ন ও জঙ্গিবাদে মদদ দেওয়ার অভিযোগ উঠেছে ভারতে ফেরামাত্র তাকে সে সব বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানিয়েছিল মুম্বাই পুলিশ।

পাঠকের মতামত

মিয়ানমারে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ১২

মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাখাইনে গৃহযুদ্ধের কারণে বাস্তুচ্যুত হওয়া মানুষের এক আশ্রয় শিবিরে বিমান হামলা চালিয়েছে ...

সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ ৩৮ জেলে আটক, ২২৫০ কেজি মাছ জব্দ

কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপসংলগ্ন দক্ষিণ সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে দুটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ৩৮ জেলেকে ...

রোহিঙ্গা গণহত্যা: আন্তর্জাতিক বিচার আদালতে মামলার রায় ১৯ নভেম্বর

আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে গাম্বিয়ার করা ঐতিহাসিক মামলার রায় ঘোষণা ...

হিন্দু নারীকে বিয়ে করলেন জম্মু ও কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ নিধি রাজদান নামে এক হিন্দু নারী সাংবাদিককে ...

আরসার আতঙ্কে বাংলাদেশ সীমান্তের ২০ গ্রাম সরাতে চায় আরাকান আর্মি

মিয়ানমারের জান্তা বাহিনীর হাত থেকে রাখাইন রাজ্যের হাতছাড়া হওয়া অঞ্চলগুলো পুনরুদ্ধারে সেনাবাহিনীর নতুন করে শুরু ...