উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০১/০৬/২০২৬ ৫:২২ পিএম

চট্টগ্রামের বাঁশখালীতে পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বাহাদুর আলম (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
সোমবার (১ জুন) সকাল ৭টার দিকে বাঁশখালী প্রধান সড়কের মনছুরিয়া বাজারের উত্তর পাশে গরুর বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাহাদুর আলম কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের জাহিদাঘোনা এলাকার বাসিন্দা। তিনি চট্টগ্রামের আগ্রাবাদে একটি বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানে অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন। জানা যায়, ঈদের ছুটি শেষে কর্মস্থলে যোগ দিতে যাওয়ার পথে তিনি দুর্ঘটনার শিকার হন।

আহতরা হলেন মহেশখালী এলাকার আবুল বশরের ছেলে মো. নোমান (৩৩), মাতারবাড়ী এলাকার মোজাম্মেল হকের মেয়ে মনি বেগম (২২) এবং চকরিয়ার বদরখালী এলাকার আবুল হোসেনের ছেলে মো. হেলাল (২১)।

স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে
পেকুয়ার দিকে যাওয়ার পথে একটি মাছবাহী পিকআপের সঙ্গে মহেশখালী থেকে চট্টগ্রামগামী যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই বাহাদুর আলমের মৃত্যু হয় এবং অপর তিন যাত্রী গুরুতর আহত হন।

বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ সূত্রে জানা যায়, আহতদের প্রাথমিক চিকিৎসা প্রদান করে চমেক হাসপাতালে রেফার করা হয়েছে। আহত নোমানের ডান হাত ও ডান পায়ে গুরুতর আঘাত রয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

এ বিষয়ে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, “নিহতের মরদেহ থানার মর্গে রাখা হয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। দুর্ঘটনায় জড়িত পিকআপ ও সিএনজি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে

পাঠকের মতামত

 

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

রোহিঙ্গা খাদ্য কর্মসূচিতে ডব্লিউএফপির চোখ ফাঁকি দিয়ে ‘মাঈশা এন্টারপ্রাইজ’ এর হরিলুট!

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে আশ্রিত প্রায় ১২ লাখ রোহিঙ্গাকে জেনারেল ফুড এসিস্ট্যান্ট (জিএফএ) কার্যক্রমের আওতায় মানবিক ...