প্রকাশিত: ১৩/০৭/২০১৭ ৩:১৩ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৪৯ পিএম

ডেস্ক রিপোর্ট ::

কক্সবাজারের চকরিয়া উপজেলায় ডাকাতদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় মোহাম্মদ বেলাল প্রকাশ লম্বা বেলাল (৪০) নামের এক ডাকাতের মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ ২ টি দেশীয় তৈরী অস্ত্র, ৪ রাউন্ড র্কাতুজ এবং ৩ টি খালি খোসা উদ্ধার করেছে।

বৃহস্পতিবার ভোরে চকরিয়া লামা সড়কের কুমারির বিল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বেলাল চকরিয়া উপজেলার ডুলহাজারা ইউনিয়নের ডুমখালী এলাকার মৃত মোহাম্মদ আলী প্রকাশ জাফর আলমের পুত্র। বেলালের বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র, অপহরণ সহ নানা অপরাধে ১৬ টি মামলা রয়েছে বলে জানান পুলিশ।

চকরিয়ায় দায়িত্বরত সহকারি পুলিশ সুপার কাজি মতিউর রহমান জানান, দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বেলালের মৃতদেহ উদ্ধার করে। এসময় আশ-পাশ থেকে পাওয়া যায় অস্ত্র ও গুলি। নিহতের শরীরে গুলির চিহ্নের পাশাপাশি গলায় ধারালো ছুরির আঘাতও রয়েছে। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইন মামলার প্রস্তুতি চলছে।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...
Single Page Footer