প্রকাশিত: ১৯/০৮/২০১৬ ৯:৩৩ পিএম

চকরিয়া প্রতিনিধি,
কক্সবাজারের চকরিয়ায় পুলিশের অভিযানে আবাসিক হোটেল থেকে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে দুই নারী ও একজন পুরুষকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সকালে পুলিশ উপজেলার মালুমঘাট এলাকার আবাসিক হোটেল থেকে তাদের আটক করেন। পরে তাদেরকে উপজেলা ভ্রাম্যমান আদালতে পাঠানো হলে আদালতের ম্যাজিষ্ট্রেট সংশ্লিষ্ট আইনে তিনজনকে জরিমানা করে ছেঁেড় দেন।

চকরিয়া থানার ওসি (তদন্ত) মো.কামরুল আজম বলেন, বৃহস্পতিবার সকালে থানার এসআই মোহাম্মদ আলমগীরের নেতৃত্বে পুলিশদল গোপন সংবাদের ভিত্তিতে মালুমঘাট এলাকার কয়েকটি আবাসিক হোটেলে এ অভিযান চালায়। ওইসময় হোটেল থেকে দুইজন নারী ও একজন পুরুষকে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে আটক করা হয়। তিনি বলেন, আটক তিনজনকে এদিন দুপুরে ভ্রাম্যমান আদালতে পাঠানো হয়। পরে অপরাধ স্বীকার সাপেক্ষে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মাহবুবউল করিম তিনজনের কাছ থেকে মুছলেকা নিয়ে সংশ্লিষ্ট আইনে অর্থ জরিমানা করে ছেঁড়ে দেয়ার নির্দেশ দেন।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: সন্ত্রাসী জিয়াউর রহমানসহ আটক ১৭

টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের বিভিন্ন ব্লকে সমন্বিত এক বিশাল যৌথ অভিযান ...

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...
Single Page Footer