প্রকাশিত: ৩০/১০/২০১৬ ৬:১৫ পিএম

received_854726744664552অাজিজুল হক, ঘুমধুম প্রতিনিধি:

নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্ত থেকে বার্মিজ মার্বেল সিগারেট,সুপারী, রাইসকপি সহ পণ্যবাহী মাহিন্দ্রা অটোরিক্সা অাটক করেছে ঘুমধুম বিওপির জোয়ানরা। ৩০শে অক্টোবর ভোর ৫ টার দিকে বালুখালী টিভি রিলে কেন্দ্র এলাকা থেকে ঘুমধুম বিজিবির নায়েব সুবেদার সাইফুল ইসলামের নেতৃত্বে একদল জোয়ান অভিযান পরিচালনা করে মিয়ানমার থেকে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশ অভ্যন্তরে মাহিন্দ্রা অটোরিক্সা যোগে পাচারকালে ৩০০০ প্যাকেট মার্বেল সিগারেট,রাইস কপি ও সুপারী আটক করতে সক্ষম হয়।মাহিন্দ্রা অটোরিক্সাসহ যার অানুমানিক মুল্য ৪ লক্ষ ছিয়াশি হাজার টাকা। বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারী ও গাড়ির ড্রাইভার পালিয়ে গেলেও অাটকৃত পণ্যসহ মাহিন্দ্রা গাড়িটি বিজিবি ক্যাম্পে নিয়ে অাসে।এসময় বিজিবি কাউকে অাটক করতে না পারলেও পাচারকারী মো: বুলু(৪০) পিতা: গুরা মিয়া,মো: কবির হোছেন(২৫) পিতা: জাফর অাহমদ সহ অজ্ঞাতনামা দু- ব্যক্তির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় নাইক্ষ্যংছড়ি থানায় মামলা রুজু করেছে বলে জানা গেছে।

পাঠকের মতামত

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামে সুযোগ পেলেন কক্সবাজারের ইয়াশনা

​চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইয়াশনা ইকতার জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...
Single Page Footer