উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৩/০৪/২০২৬ ৯:৩৫ এএম

কক্সবাজারের উখিয়ার কোটবাজারে একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন।

বুধবার (২২ এপ্রিল) বিকেলে এ ঘটনা ঘটে। যা নিয়ে রাত পর্যন্ত সেখান্র উত্তেজনা বিরাজ করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল তিনটার দিকে কোটবাজারের চৌধুরী মার্কেটের নিউ আমিন স্টোরে কর্মরত রাজাপালং ইউনিয়নের তুতুরবিল এলাকার শাহাবুদ্দিন নিজের ফেসবুক আইডিতে “গুপ্ত” লিখে একটি পোস্ট দেন। ওই পোস্টে রত্নাপালং ইউনিয়নের উত্তর পুকুরিয়া এলাকার মিসবাহ ও তানভির মন্তব্য করেন। তাঁরা দুজনই ছাত্রসংগঠন শিবিরের সঙ্গে সম্পৃক্ত বলে জানা গেছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। এর জেরে বিকেল সাড়ে পাঁচটার দিকে মিসবাহ ও তানভিরের পক্ষের লোকজন শাহাবুদ্দিনের অবস্থান শনাক্ত করে কোটবাজারের চৌধুরী মার্কেটের দ্বিতীয় তলায় নিউ আমিন স্টোরের সামনে উপস্থিত হন। সেখানে উভয় পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা এবং একপর্যায়ে হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষে আহত হন জালিয়াপালং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও দোকানদার মো. রুবেল, উখিয়ার তেলিপাড়া এলাকার শিবির সমর্থক জাহিদুল ইসলাম এবং পোস্টদাতা উপজেলা কৃষক দলের নেতা শাহাবুদ্দিন। আহতদের মধ্যে দুজনকে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। গুরুতর আহত জাহিদুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার পর এলাকায় বিএনপি ও জামায়াত নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ সূত্র বলছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান জানান, ঘটনাটি গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। সুত্র, টিটিএন

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...