প্রকাশিত: ০৫/০৬/২০১৭ ৩:১৬ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:০২ পিএম

নিজস্ব প্রতিবেদক::
উখিয়া-টেকনাফের সংসদ সদস্য আবদুর রহমান বদিকে গরীবের বন্ধু হিসেবে আখ্যায়িত করলেন দুর্যোগ ও ত্রান মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। তিনি রবিবার বিকেলে টেকনাফে ঘূর্নিঝড়ে ক্ষতিগ্রস্তদের ত্রান বিতরন কালে এই কথা বলেন।
মন্ত্রী বলেন, এমপি বদি সবসময় গরীবের কথা বলেন। তিনি গরীব মানুষেন অধিকার আদায়ে সবসময় সোচ্চার। টেকনাফে এই ঘুর্নিঝড় মোরার আঘাতে ক্ষতিগ্রস্ত মানুষদের নিজে এগিয়ে এসে তাদের সহায়তা দিয়েছেন। মেই সাথে এই এলাকার উন্নয়নের জন্য তিনি সবসময় কাজ করে যাচ্ছেন।
এসময় মন্ত্রী এমপি বদির হাত উচু করে আগামীতে বদিকে এমপি বানিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান।
মন্ত্রী আরো বলেন, যাদের ঘর-বাড়ির ক্ষতি হয়েছে তাদের সুষ্ঠু তালিকা করতে হবে। তালিকা করে তাদের সহায়তা দেয়া হবে। মেই সাথে নতুন আরো আশ্রয় কেন্দ্র করা হবে।
মন্ত্রী ১৫০০ পরিবারকে ১০ কেজি করে চাউল প্রদান করেন। এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উখিয়া-টেকনাফের সংসদ সদস্য আবদুর রহমান বদি, ত্রান সচিব শাহ কামাল, উপজেলা চেয়ারম্যান জাফর আহমদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক মোঃ আলী, জেলা পরিষদ সদস্য শফিক মিয়া প্রমূখ।

পাঠকের মতামত

মায়ানমার সীমান্তে বিজিবির নতুন ২ টিওবি

বাংলাদেশ-মায়ানমার সীমান্তে নজরদারি ও অপারেশনাল সক্ষমতা বাড়াতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী আরচ্ছতলা টিলা ...

জুতা নিক্ষেপের ঘটনায় জিনিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা চেয়ে আবেদন

মামলার আসামিরা হলেন—রাইয়ান কাশেম, জিনিয়া শারমিন রিয়া, মোহাম্মদ হোসাইন, আরিয়ান খান ফারাবী ওরফে ডালিম, সোহানুর ...

বিয়ের অনুষ্ঠান থেকে কক্সবাজার ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় ভাই–বোনসহ নিহত ৪

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় একটি মাইক্রোবাসে থাকা কনের ...
Single Page Footer