প্রকাশিত: ২৮/০৬/২০১৬ ১০:০৬ পিএম

ঝাল বিতান~1সংবাদ বিজ্ঞপ্তি
কোটবাজারে রমজানের শুরু থেকে প্রতিটি বাজারে  বসেছে ইফতার সামগ্রী বিক্রির দোকান। অস্বাস্থ্যকর পরিবেশে খোলা অবস্থায় এসব ইফতার সামগ্রী স্বাস্থের জন্য ক্ষতিকর। রাস্তার পাসে বসা এসব খাবারের নেই কোনো সংরক্ষন ব্যবস্থা। যার ফলে মশা-মছি ও ধুলোবালি ইফতার সামত্রীর উপর পরে ইফতার সামগ্রী নষ্ট করছে যা ক্রয় করে খাচ্ছে রোজাদাররা। রজমানের শুরু থেকেই বাজারে জমে উঠেছে ইফতারসহ বিভিন্ন খাবার বিক্রির দোকান। সরেজমিনে দেখা যায় কোটবাজারের চৌধুরী মার্কেটের নির্ভরযোগ্য বেকারি “আল নুর ঝাল বিতানে” আজ সহ পুরো রমজানে এইভাবে ব্যবসা করে আসছে।এই সব দোকানে চনা, পেয়াজুসহ মিস্টি, জিলাপি ও আরো অভিজাত খাবারে জমে উঠেছে। যার যা সার্মথ্য সেভাবেই ক্রয় করছেন নিজের পছন্দের ইফতার। কিন্তু রাস্তার পাসে খোলা মেলা এসব ইফতার কতটুকু সাস্থ্যসমত তা নিয়ে প্রশ্ন তুলছে রোজাদাররা। রমযান মাসে বাজারের রাস্তায় রাস্তায় দেখা মিলে এসব খোলামেলা ইফতার বিক্রি হওয়া অসংখ্য ইফতারের দোকান সমূহ। যার মধ্যে একটিরও নেই খাবার সংরক্ষন ব্যবস্থা। রাস্তার বসা এসব দোকানে চলাচল রত যানবাহনের বাতাসে উড়ে আসা ধুলোবালি পড়ছে ইফতার সামগ্রীর উপর যা খালি চোখে দেখা যায় না। আর মশা-মছি সেটা চোখে দেখা গেলেও নেই কোনো অপসারনের ব্যবস্থা। দৈনন্দিন খেটে খাওয়া সাধারণ মানুষগুলো এসব খাবার খেয়েই পার করছেন পবিত্র রমযান মাস।এই ছাড়া বিভিন্ন পানীয়তে মোড়কের নির্ধারিত মূল্যের চেয়ে ৫-১০ টাকা বেশী নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
এসব খোলা দোকানের আইনি নিষেধ থাকা সত্ত্বেও প্রসাশনি নজরদরি না থাকায় ক্ষোভ প্রকাশ করেছে রোজাদাররা। ফলে দিন দিন বেড়েই চলছে এসব খোলামেলায় বিক্রি হওয়া ইফতার দোকান। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এসব দোকানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি দাবি জানিয়েছে এলাকাবাসী।

পাঠকের মতামত

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...
Single Page Footer