প্রকাশিত: ১২/০৮/২০১৬ ৯:২৮ পিএম

সুনামগঞ্জে সরকারি মহিলা কলেজের আবাসিক হোস্টেল থেকে একাদশ শ্রেণির ছাত্রী ইতি রানি বৈষ্ণবের লাশ উদ্ধার করা হয়েছে। ইতি সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার বাবনগাঁও গ্রামের প্রতাপ চন্দ্র বৈষ্ণবের মেয়ে।

শুক্রবার দুপুর আড়াইটার দিকে হোস্টেলের বাথরুম থেকে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় তার লাশ উদ্ধার করা হয় বলে জানান সুনামগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মাসুক আলী।

মাসুক আলী বলেন, ‘আমরা দরজা খুলে বাথরুমের ভেতরে মেয়েটিকে হাঁটু মোড়া অবস্থায় পেয়েছি। গলায় ওড়না প্যাঁচানো ছিল এবং ওড়নার ওপরের অংশ বাথরুমের এক পাশের লোহার গ্রিলের সঙ্গে বাঁধা ছিল। লাশের ময়নাতদন্তের পরই বিস্তারিত জানা যাবে।’

জানা গেছে, ইতি এবার কলেজে একাদশ (বিজ্ঞান) শ্রেণিতে ভর্তি হয়। ১৫ দিন আগে সে কলেজের আবাসিক হোস্টেলে ওঠে। হোস্টেলের তৃতীয় তলার ১১ নম্বর কক্ষে আরও চারজনের সঙ্গে থাকত সে।

ওই কক্ষের দুই শিক্ষার্থী জানায়, শুক্রবার বেলা দেড়টার দিকে দুপুরের খাবার খেতে ইতির খোঁজ করে তারা। এ সময় তার মুঠোফোনে একাধিকবার ফোন করলেও সে ফোন ধরেনি। একপর্যায়ে তৃতীয় তলার পূর্ব দিকের শৌচাগারে ইতির মুঠোফোনের শব্দ শুনতে পায় তারা। অনেক ডাকাডাকির পরও দরজা না খোলায় দরজার ওপরের অংশ দিয়ে ভেতরে ইতির ঝুলন্ত লাশ দেখতে পায় তারা।

ইতির সহপাঠীরা জানায়, ইতি হোস্টেলে ওঠার পর তিন দিন থেকে আবার বাড়িতে চলে যায়। গত বুধবার তার বাবা ও বড় ভাই আবার এনে হোস্টেলে রেখে যায়। ইতি হোস্টেলে থাকতে চায়নি বলে জানায় তারা। সে কারও সঙ্গে তেমন মেলামেশা করত না বলেও জানায়।

কলেজ হোস্টেলের তত্ত্বাবধায়ক জালাল উদ্দিন আহমেদ বলেন, ‘কীভাবে কী হয়েছে বুঝতে পারছি না। ছাত্রীরা বলার পর আমিই পুলিশকে খবর দিয়ে এনেছি। মেয়েটির পরিবারকেও খবর দেওয়া হয়েছে।’

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: সন্ত্রাসী জিয়াউর রহমানসহ আটক ১৭

টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের বিভিন্ন ব্লকে সমন্বিত এক বিশাল যৌথ অভিযান ...

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...
Single Page Footer