প্রকাশিত: ২১/০৫/২০২০ ৯:৩১ এএম

মুহাম্মদ আবু বকর ছিদ্দিক,রামুঃ
বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পবিত্র মক্কা নগরীতে রামুর মোহাম্মদ নুরুল হক নুরু মৃত্যু হয়।২০ মে বুধবার মক্কার একটি হাসপাতালে মোহাম্মদ নুরুল হক ( ৫০) করোনা’র উপসরর্গ নিয়ে ভর্তি হয়ে হসপিটালে তিনি মৃত্যু বরণ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। সে রামুর ফতেখাঁরকুল ইউনিয়নে’র ৩ নম্বর ওয়ার্ডের খন্দকার পাড়া’র মৃত ফজল করিম (ফজু)’র ছোট ছেলে।
মৃত্যুকালে তিনি ১ স্ত্রী, ৩ ছেলে, ২ ভাই, ৬ বোনসহ অনেক আত্মীয়স্বজন রেখে যান।
মৃত্যুর বিষয়টি পারিবারিক সুত্রে এই তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দীর্ঘদিন দিন যাবত পবিত্র মক্কা নগরীতে সাপুয়া আল জিহাদ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
এদিকে রামু সমিতি সৌদি আরব নুরুল হক নুরুর মৃত্যুতে গভীর শোক জানিয়ে মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন ।
এলাকা বাসি জানান মৃত নুরুল হকের ছোট্ট ৩ ছেলে’কে নিয়ে তার ১ স্ত্রী এখন দুর্বল হয়ে পড়েছেন।
তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পাঠকের মতামত

টেকনাফ-উখিয়া উপকুলের সৈকত থেকে শামুক-ঝিনুক পাচার; প্রশাসন নির্বিকার

বঙ্গোপসাগরের টেকনাফ-উখিয়ার উপকুলের সৈকত এলাকা থেকে শামুক-ঝিনুক সংগ্রহ করে প্রতিনিয়ত পাচার করা হচ্ছে। প্রকাশ্যে শামুক-ঝিনুক ...

অভিযানের পরও মেরিনড্রাইভে নির্মাণযজ্ঞ, ‘সরকারি দপ্তর’ ম্যানেজের দাবি!

টুপটুপ রিসোর্টে অগ্নিকান্ডের পর মেরিনড্রাইভ এলাকায় অবৈধ-অনুমোদনহীন স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। ...

ডিএনএ টেস্টে নিহত ১০ জনের পরিচয় মিলেছে, মিলেনি ছাত্রদল নেতার স্ত্রীর পরিচয়

উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্তোরাঁ অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের পরিচয় ডিএনএ পরীক্ষায় শনাক্ত করেছে ...

কক্সবাজারে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক শাখা থেকে গ্রাহকের ৩৩ লক্ষাধিক টাকা উধাও -থানায় জিডি

কক্সবাজারের ঈদগাঁও বাসস্টেশনস্থ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) ঈদগাহ শাখা থেকে এক গ্রাহকের হিসাব থেকে ...