ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৭/০৪/২০২৬ ৭:৫৭ এএম

কক্সবাজারের পোকখালী ইউনিয়নে অবস্থিত ৬০ মেগাওয়াট বায়ুবিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের একাধিক টাওয়ারে সম্পদ চুরি, অবকাঠামো ধ্বংস ও নাশকতার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ইতোমধ্যে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে প্রকল্প কর্তৃপক্ষ।

প্রকল্প সূত্রে জানা গেছে, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) ও ইউ-এস ডিকে গ্রীন এনার্জি (বিডি) লিমিটেডের যৌথ উদ্যোগে কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল, পিএমখালী, চৌফলদণ্ডী ও পোকখালী এলাকায় ২২টি উইন্ড টাওয়ারের মাধ্যমে ৬০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বায়ুবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়েছে। এই কেন্দ্রটি কক্সবাজার ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রের সঙ্গে সংযুক্ত হয়ে গত তিন বছর ধরে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করে আসছে।

অভিযোগে বলা হয়, সম্প্রতি রাতের আঁধারে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা পোকখালী ইউনিয়নে অবস্থিত বায়ু বিদ্যুৎ টাওয়ার নং-০১, ০২, ০৩, ০৪ ও ০৫ এলাকায় অবৈধভাবে প্রবেশ করে প্রকল্পের অভ্যন্তরীণ রাস্তার মাটি কেটে নিয়ে যাচ্ছে। একই সঙ্গে টারবাইন প্ল্যাটফর্মের মাটি চুরি এবং বিদ্যুৎ উৎপাদন যন্ত্রাংশ ও সাপ্লাই লাইনের বিভিন্ন স্থানে ক্ষতি সাধন করছে।

এর ফলে প্রকল্পটির বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম প্রতিনিয়ত ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

প্রোডাকশন ম্যানেজার ইঞ্জিনিয়ার মি. ইসন স্বাক্ষরিত অভিযোগপত্রে উল্লেখ করা হয়, দেশে বিদ্যুতের চাহিদা ক্রমাগত বাড়ছে। এ অবস্থায় জাতীয় গ্রিডে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। কিন্তু কিছু অসাধু ব্যক্তির নাশকতায় বিদ্যুৎ উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

অভিযোগপত্রে আরও বলা হয়, এ পর্যন্ত প্রায় ৫০ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে, যা প্রতিনিয়ত বাড়ছে। এতে শুধু কোম্পানির ক্ষতিই নয়, জাতীয় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার ওপরও নেতিবাচক প্রভাব পড়ছে।

এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ প্রতিরোধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে প্রকল্প কর্তৃপক্ষ। অভিযোগের সঙ্গে ক্ষতিগ্রস্ত ইলেক্ট্রিক্যাল ক্যাবল, রাস্তা, প্ল্যাটফর্ম ও একটি এস্কেভেটরের ছবিও সংযুক্ত করা হয়েছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য যে , এ প্রকল্পটি একটি ইউনিক বাংলাদেশের প্রথম নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ হিসেবে সকলের কাছে এই সুচারু ও নির্বিঘ্ন উৎপাদন বৃদ্ধিতে কক্সবাজার বাসীর প্রতি যত্নশীল হওয়ার প্রতি গুরত্বআরোপ করেন করেন বিদ্যুৎ কেন্দ্র পরিচালনাকারী দায়িত্বশীল সূত্র এবং দ্রুত এ ধরনের কর্মকান্ডে জড়িত অপরাধীদের আইনের আওতায় আনতে জোর তাগিদ দিয়েছেন

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...