প্রকাশিত: ৩০/১০/২০১৬ ৭:৪৪ এএম

coxbazaউখিয়া নিউজ ডেস্ক::

কক্সবাজার সদরে কোচিংয়ে গিয়ে নিখোঁজ স্কুলছাত্রের সন্ধান মিললো সাতক্ষীরায়। শনিবার বিকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বংশীপুরে তাকে পাওয়া গেছে বলে জানিয়েছেন ওই কিশোরের বাবা সিরাজুল ইসলাম।

মো. মোখলেছুর রহমান ওরফে স্বাধীন (১৪) নামের ওই কিশোর কক্সবাজার সদরের লিংকরোড এলাকার মো. ইলিয়াছ মিয়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।

তার বাবা সিরাজুল ইসলাম কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারী। তারা পল্লী বিদ্যুৎ কার্যালয়ের স্টাফ কোয়ার্টারে থাকেন। তাদের গ্রামের বাড়ি সাতক্ষীরা জেলায়।

বৃহস্পতিবার সকালে বাসার পাশে নিজের স্কুলে কোচিংয়ে গিয়ে নিখোঁজ হয় স্বাধীন। পরদিন শুক্রবার সন্ধ্যায় কক্সবাজার সদর থানায় সিরাজুল ইসলাম একটি সাধারণ ডায়েরি করেন।

খোঁজাখুঁজির এক পর্যায়ে শনিবার বিকাল ৩টার দিকে শ্যামনগর উপজেলার বংশীপুর এলাকার বাস স্ট্যান্ডে একটি চায়ের দোকানে তাকে পাওয়া যায়।

এক বন্ধুর পাল্লায় পড়ে সে পালিয়েছিল। বর্তমানে সাতক্ষীরায় এক আত্মীয়ের বাড়িতে রয়েছে বলে জানান সিরাজুল।

কক্সবাজার সদর থানার ওসি মো. আসলাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। সূত্র: বিডিনিউজ।

পাঠকের মতামত

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...

জসিম উদ্দিন টিপু আজকের দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি

টেকনাফের সাংবাদিক জসিম উদ্দিন টিপু আজকের দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। অনুসন্ধানী সাংবাদিকতাসহ ...
Single Page Footer