নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫/০৮/২০২৪ ৭:৫৩ এএম

কক্সবাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এঘটনায় ধাওয়া পাল্টা ধাওয়া, গোলাগুলি, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এঘটনায় একজন নিহত এবং ৭ জন আহত হয়েছে।

রোববার (৪ আগস্ট) সাড়ে ছয়টার দিকে শহরের পৌরসভা সংলগ্ন শহিদ সরণি মোড় এলাকায় এঘটনা ঘটে।

গোলাগুলিতে আহতদের কক্সবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হলে একজনকে মৃত ঘোষণা করে চিকিৎসক। এছাড়া ৭ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এখনো অব্যাহত রয়েছে গোলাগুলি।

কক্সবাজার সদর হাসপাতালের ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, কক্সবাজার সদর হাসপাতালে গুলিবিদ্ধ অবস্থায় কয়েকজনকে নিয়ে আসা হয়। এরমধ্যে একজন মারা গেছেন। তাঁর মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এখনো তাঁর নাম পরিচয় পাওয়া যায়নি।

এদিকে কক্সবাজার জেলা বিএনপি কার্যালয়েও আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। দাউদাউ করে পুড়ছে কার্যালয়টি।

কয়েকজন আন্দোলনকারী শিক্ষার্থী জানিয়েছেন, শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে শহরের কালুরদোকান এলাকায় জড়ো হয়। মিছিল সহকারে বাস টার্মিনাল এলাকায় অবস্থান নেয়। পরে বাস টার্মিনাল থেকে শহিদ মিনারে আসার সময় গুলি করা হয়।

পাঠকের মতামত

কক্সবাজারে পর্যটক মৃত্যুর ঘটনায় প্যারাসেইলিং মালিক ফরিদ গ্রেফতার

কক্সবাজারের দরিয়ানগর সৈকতে প্যারাসেইলিংয়ের সময় নিরাপত্তাজনিত অবহেলায় পর্যটক অক্ষর সৌভিক রায় (৩১) নিহত হওয়ার ঘটনায় ...

উখিয়া-টেকনাফে অপহরণ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের দুর্গম পাহাড়ি এলাকায় অপহরণ ঠেকাতে সেনাবাহিনীর দুটি ক্যাম্প স্থাপন করা হবে ...

কক্সবাজারের শীর্ষ মাদক কারবারীদের তালিকা করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের শীর্ষ মাদক কারবারিদের একটি নির্মোহ তালিকা প্রস্তুত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

৫৮ অনুমোদন, চলছে ২০০+ সিএনজি: ক্যাম্পে সিন্ডিকেটের অভিযোগ

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে চলাচলের জন্য শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) অনুমোদন রয়েছে মাত্র ...

সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী-মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে এক ব্যক্তির পা বিচ্ছিন্ন হয়েছে। বৃহস্পতিবার ...
Single Page Footer