প্রকাশিত: ৩০/১১/২০১৯ ৭:২৪ এএম

কক্সবাজারে আন্তর্জাতিক মানের ফুটবল স্টেডিয়াম নির্মাণের কাজ শুরু করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি গণ ভবনে গত ২৮ নভেম্বর সন্ধ্যায় ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলকে এই নির্দেশ দেন। এই দিন গণ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন অনূর্ধ-১৬ সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী ফুটবল দল ও উয়েফা অনূর্ধ-১৫ চ্যাম্পিয়ন বাংলাদেশ ফুটবল দলের খেলোয়াড়-কর্মকর্তারা। এসময় সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন- বাফুফের এজ লেভেল ফুটবলের টিম লিডার, বাফুফে সদস্য, কক্সবাজারের সাবেক কৃতি ফুটবলার বিজন বড়ুয়া। তিনি প্রধানমন্ত্রীর কাছে কক্সবাজারে একটি আন্তর্জাতিক মানের ফুটবল স্টেডিয়াম নির্মানের গুরুত্ব তুলে ধরেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাথে সাথে ইতোপুর্বে কক্সবাজার জেলা আওয়ামী লীগের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের জনসভায় আন্তর্জাতিক মানের ফুটবল স্টেডিয়াম নির্মানে তাঁর ঘোষণার অগ্রগতি জানতে চান ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে। এদিকে বাফুফে সদস্য বিজন বড়–য়া জানান- মাননীয় প্রধানমন্ত্রী দ্রুততম সময়ে কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম এলাকায় চিহ্নিত ১১ একর জায়গায় আন্তর্জাতিক ফুটবল স্টেডিয়াম নির্মানে কাজ শুরু করতে ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলকে নির্দেশ দিয়েছেন। এসময় ক্রীড়া প্রতিমন্ত্রী সহসা প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়নে উদ্যোগ নেয়ার কথা জানান।

পাঠকের মতামত

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, দেশের প্রায় ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে ...

পাইপলাইনে মিয়ানমার থেকে গ্যাস আমদানির প্রস্তাব বাংলাদেশের

গ্যাস সংকট সমাধানে মালয়েশিয়ার পর পাইপলাইনে মিয়ানমার থেকে গ্যাস আমদানির প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। প্রতিবেশী হিসেবে ...

প্যারাসেইলিংয়ে পর্যটকের মৃত্যু: তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ মন্ত্রীর

কক্সবাজার সমুদ্রসৈকতে প্যারাসেইলিং করার সময় এক পর্যটকের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বেসামরিক বিমান ...

মিয়ানমারের রাষ্ট্রদূতের বৈঠক দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে আজ রবিবার (২ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত ...
Single Page Footer