প্রকাশিত: ১৭/১১/২০১৬ ৯:২১ এএম

আবদুর রাজ্জাক , কক্সবাজার :

কক্সবাজার পুলিশ লাইনের সামনে গ্রীণ লাইন বাসের চাপায় আশিকা বেগম (১০) নামের ১ ছাত্রী  ঘটনাস্থলে নিহত  হয়েছে , আহত হয়েছে ২জন । ১ জনের অবস্থা আশংকাজনক ।

 আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে কক্সবাজার বাইপাস সড়কে  এ দূর্ঘটনা ঘটে । গ্রীণ লাইন বাসটির নম্বর ঢাকা মেট্রো-ব-১১-২৬১৭ ।

প্রত্যক্ষদর্শী জানান , মাদ্রাসা থেকে পড়ে ৩ ছাত্রী বাড়ি ফিরছিল । এসময় ঢাকা থেকে আসা গ্রীণ লাইনের একটি বাস তাদের চাপা দেয় । এতে ঘটনাস্থলে আশিকার মৃত্যু হয় । আশিকা পুলিশ লাইন এলাকার নিমজুর রশিদ আহমদের মেয়ে । আহত রুমি(৯) ও উর্মি (৫)  বোন । তারা এলাকার শমসু বাবুর্চির মেয়ে । আহতদের চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ঘাতক গ্রীণ লাইনের ড্রাইভার পলাতক বলে জানা গেছে । গাড়িটি পুলিশের হেফাজতে আছে ।

পাঠকের মতামত

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামে সুযোগ পেলেন কক্সবাজারের ইয়াশনা

​চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইয়াশনা ইকতার জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...
Single Page Footer