ডেস্ক নিউজ
প্রকাশিত: ২২/০৪/২০২৬ ১২:৪৭ পিএম

কক্সবাজারের ঈদগাঁও–ঈদগড় সড়কে ঈদগড় ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রুস্তম আলী অপহরণের ঘটনা ঘটেছে। অপহরণকারীরা তাকে আটকের পর ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

বুধবার (২২ এপ্রিল) ঘটনাটি ঘটে ঈদগাঁও থেকে ঈদগড় যাওয়ার পথে পানেরছড়া এলাকায়, ভোর আনুমানিক ৫টার দিকে। স্থানীয় সূত্রে জানা যায়, ইউপি সদস্য রুস্তম আলী একজন সঙ্গীসহ একটি মোটরসাইকেল করে ঈদগড়ের দিকে যাচ্ছিলেন। এ সময় একটি ডাকাত দল তার গতিরোধ করে তাকে তুলে নিয়ে যায়। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

অপহরণের খবর ছড়িয়ে পড়ার পর এলাকায় চরম উদ্বেগ ও উত্তেজনা সৃষ্টি হয়।

এ বিষয়ে রামু থানার উপপরিদর্শক (এসআই) এবং ঈদগড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ খুরশেদ আলম জানান, “রুস্তম আলী মেম্বার অপহরণের বিষয়ে আমরা মৌখিকভাবে খবর পেয়েছি। তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে অপহরণের ঘটনার পর থেকে রুস্তম আলীর পরিবার গভীর উদ্বেগে রয়েছে। তারা দ্রুত উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, অভিযোগ পাওয়ার পর বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...