ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৪/০৯/২০২৪ ১০:০২ এএম
কক্সবাজার রেললাইনে পাহাড় ধস

টানা বর্ষণের দ্বিতীয় দিন গতকাল শুক্রবার বিকেলে চট্টগ্রাম–কক্সবাজার রেললাইনের উপর পাহাড়ের একটি অংশ ধসে পড়েছে। এসময় রেল চলাচল বন্ধ হওয়ার উপক্রম হয়। অবশ্য রেললাইন কর্তৃপক্ষ ধসে পড়া পাহাড়ের মাটি অপসারণ করে নিলে রাতেই স্বাভাবিক হয়ে আসে রেল যোগাযোগ।

চকরিয়ার হারবাং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের গাইনা কাটা পাহাড়ি এলাকায় রেলবিটের উপর পাহাড় ধসে পড়ে।

চকরিয়া স্টেশন মাস্টার ফরহাদ চৌধুরী জানান, রেললাইনের উপর ধসে পড়া মাটি অপসারণ করে সার্বিক পরিস্থিত স্বাভাবিক করা হয়েছে। রাত ৮টায় কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী পর্যটক এক্সপ্রেস নির্বিঘ্নে গন্তব্যের উদ্দেশে হারবাং এলাকা অতিক্রম করেছে।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...