প্রকাশিত: ০৬/০৫/২০২০ ৭:৫৬ পিএম , আপডেট: ০৬/০৫/২০২০ ৮:২৩ পিএম

ইমাম খাইর, কক্সবাজার
এই বছর (১৪৪১ হিজরি মোতাবেক ২০২০ ইংরেজি) কক্সবাজার জেলায় সর্বনিম্ন ফিতরা নির্ধারিত হয়েছে ৬০ টাকা। আর সর্বোচ্চ ১০০০ টাকা।

বুধবার (৬ মে) বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি, ওলামা পরিষদ ও কক্সবাজার ইমাম পরিষদের যৌথ ফিতরা নির্ধারণী সভা থেকে এ সিদ্ধান্ত দেয়া হয়েছে।

কক্সবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আল্লামা মাহমুদুল হকের সভাপতিত্বে এ বছরের ফিতরা নির্ধারণী সভায় বরেণ্য উলামাদের মতামত নিয়ে স্থানীয় বাজার দর যাচাইয়ের ভিত্তিতে এ বছরের জনপ্রতি ফিতরার পরিমাণ নির্ধারণ করা হয়।

এর আগে কক্সবাজারের বরেণ্য আলেমগণ বাজারদর যাচাই করেন।

কক্সবাজারের স্থানীয় বাজারে আটা ১৬৫০ গ্রামের মূল্যমান ৬০ টাকা, যা নিম্নবিত্তদের জন্য প্রযোজ্য।

খেজুর ৩৩০০ গ্রামের মূল্যমান ৫০০ টাকা, যা মধ্যবিত্তদের জন্য প্রযোজ্য।

কিসমিস ৩৩০০ গ্রামের মূল্যমান ১০০০ টাকা, যা উচ্চবিত্তদের জন্য প্রযোজ্য হবে বলে জানানো হয়।

সভায় উপস্থিত ছিলেন- কক্সবাজার ওলামা পরিষদের সভাপতি ও শহরের মাঝেরঘাট জামে মসজিদের খতীব অধ্যক্ষ মাওলানা শফিউল হক জিহাদী, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি কক্সবাজার জেলা সভাপতি ও বড় বাজার জামে মসজিদের খতীব মাওলানা কামাল উদ্দীন, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি কক্সবাজার জেলা সাধারণ সম্পাদক ও ঘাটকুলিয়া পাড়া জামে মসজিদের খতীব মাওলানা মুহাম্মদ আলমগীর, কক্সবাজার ইমাম পরিষদের সহসভাপতি ও বায়তুল মোয়াজ্জেম জামে মসজিদের পেশ ইমাম মুফতী মাওলানা নুরুল মোস্তফা, কক্সবাজার ইমাম পরিষদের সাধারণ সম্পাদক ও কক্সবাজার লালদিঘী জামে মসজিদের খতীব মাওলানা মুহাম্মদ ইউনুস ফরাজি, কক্সবাজার শহর ইমাম সমিতির সভাপতি মাওলানা রফিক বিন সিদ্দীক, কক্সবাজার ওয়াপদা জামে মসজিদ খতীব হাফেজ মাওলানা রিদওয়ানুল কাবীর।

সভায় আরো উপস্থিত ছিলেন- কক্সবাজার শহীদ তিতুমীর ইন্সটিটিউটের প্রতিষ্ঠাতা পরিচালক মাস্টার শফিকুল হক, খুরুস্কুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাস্টার আবদুর রহীম, সাবেক ইউপি সদস্য ফয়েজ উল্লাহ, রফিক আহমদ, মাহবুবুল হক, আবুল কালাম আজাদ, মহিউদ্দিন।

পাঠকের মতামত

টেকনাফ-উখিয়া উপকুলের সৈকত থেকে শামুক-ঝিনুক পাচার; প্রশাসন নির্বিকার

বঙ্গোপসাগরের টেকনাফ-উখিয়ার উপকুলের সৈকত এলাকা থেকে শামুক-ঝিনুক সংগ্রহ করে প্রতিনিয়ত পাচার করা হচ্ছে। প্রকাশ্যে শামুক-ঝিনুক ...

অভিযানের পরও মেরিনড্রাইভে নির্মাণযজ্ঞ, ‘সরকারি দপ্তর’ ম্যানেজের দাবি!

টুপটুপ রিসোর্টে অগ্নিকান্ডের পর মেরিনড্রাইভ এলাকায় অবৈধ-অনুমোদনহীন স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। ...

ডিএনএ টেস্টে নিহত ১০ জনের পরিচয় মিলেছে, মিলেনি ছাত্রদল নেতার স্ত্রীর পরিচয়

উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্তোরাঁ অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের পরিচয় ডিএনএ পরীক্ষায় শনাক্ত করেছে ...

কক্সবাজারে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক শাখা থেকে গ্রাহকের ৩৩ লক্ষাধিক টাকা উধাও -থানায় জিডি

কক্সবাজারের ঈদগাঁও বাসস্টেশনস্থ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) ঈদগাহ শাখা থেকে এক গ্রাহকের হিসাব থেকে ...