উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৬/০৯/২০২২ ১০:৩৯ এএম

ভারতের বিদায়ী হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী জানিয়েছেন, সবার ভালোবাসা আর সন্তুষ্টি নিয়ে বাংলাদেশ থেকে যাচ্ছেন। যতদিন বাংলাদেশে দায়িত্ব পালন করছেন, ভালোবাসা আর সন্তুষ্টির মধ্য দিয়ে কাজ করেছেন।

বৃহস্পতিবার (১৫ সেপ্টম্বর) রাতে রাজধানীর বারিধারাস্থ ভারতীয় হাইকমিশন চ্যান্সেরি কমপ্লেক্স ভবনে বিদায়ী হাইকমিশনের নিমন্ত্রণে আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে আয়োজিত এক অনুষ্ঠানে এ সব কথা বলেন তিনি।

এ সময় হাইকমিশনার বলেন, ভারত-বাংলাদেশ যেন একই পরিবার, এক পরিবারের দুই সদস্য। আমাদের দুই দেশের সম্পর্ক আত্মার। আমরা একে অপরকে হৃদয় দিয়ে ভালোবাসি। বর্তামানে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক সবচেয়ে উঁচুতে।

হাইকমিশনার আরও বলেন, বাংলাদেশ অসাধারণ একটি দেশ। বাংলাদেশ, বাংলাদেশের মানুষকে কখনও ভুলবো না। দুদেশের মানুষের মধ্যে যে ভালোবাস, তা চিরদিনের। একটি গ্লাস ভর্তি পানির অর্ধেক বাংলাদেশ, অর্ধেক ভারত। ওই গ্লাসের পানি কখনও ভাগ করা যাবে না। মিলেমিশে একাকার। আমাদের বন্ধনটুকুও ঠিক এমনই।

অনুষ্ঠানে বিভিন্ন সংস্থার কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন

পাঠকের মতামত

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

গত আগস্টে আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ী বাংলাদেশের হাফেজদের সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে সক্রিয় আন্তর্জাতিক উদ্যোগ চায় বাংলাদেশ

মিয়ানমারে সংঘাত চলমান থাকায় এখনো প্রত্যাবাসনের পরিবেশ তৈরি হয়নি। এ পরিস্থিতিতে মালয়েশিয়ার রোহিঙ্গা ফেরানোর উদ্যোগ ...

ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই ...
Single Page Footer