ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৫/১১/২০২৬ ১২:১৩ পিএম

Norwegian Refugee Council (NRC), Bangladesh

নিয়োগ বিজ্ঞপ্তি

পদের নাম: সিনিয়র কমিউনিটি মোবিলাইজার

পদ সংখ্যা: ০৫টি

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি/ডিপ্লোমা/স্নাতক।

অভিজ্ঞতা: ০১ বছর।

অন্যান্য যোগ্যতা:

  • Age At least 18 years.
  • কমিউনিটিভিত্তিক সংরক্ষণ কাজে অভিজ্ঞতা, বিশেষত কমিউনিটি কর্মী বা স্বেচ্ছাসেবক হিসেবে ন্যূনতম ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
  • প্রশিক্ষণ প্রদান, তথ্য অধিবেশন (Information Session), সচেতনতামূলক সেশন পরিচালনার অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
  • কমিউনিটি সম্পৃক্ততা, তথ্য/সচেতনতামূলক সেশন পরিচালনা এবং সহকর্মীদের পেশাগত উন্নয়নে সহায়তা প্রদানের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
  • রোহিঙ্গা-শরণার্থী প্রেক্ষাপটে কাজ করার পূর্ব অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
  • কক্সবাজার বা উখিয়া জেলার স্থানীয় প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
  • চট্টগ্রামের আঞ্চলিক ভাষা এবং/অথবা রোহিঙ্গা ভাষায় সাবলীলভাবে যোগাযোগ করতে পারলে অগ্রাধিকার দেওয়া হবে।

দায়িত্ব ও কর্তব্য:

NRC-এর নীতিমালা, আচরণবিধি (COC), টার্মস অব রেফারেন্স (ToR) এবং অন্যান্য প্রযোজ্য নির্দেশিকা কঠোরভাবে অনুসরণ করা।

কমিউনিটি সম্পৃক্ততা ও সচেতনতায়:

a) মোটিভেশন অফিসারের নির্দেশনায় কমিউনিটি সেশন ও আউটরিচ কার্যক্রমে তথ্যবহুল ও IEC (তথ্য, শিক্ষা ও যোগাযোগ) সামগ্রী বিতরণ ও সরবরাহ করা।

b) কমিউনিটি লিডার ও অন্যান্য স্টেকহোল্ডারদের সাথে সমন্বয়ের মাধ্যমে সেশন প্রচার ও কমিউনিটির সক্রিয় অংশগ্রহণ উৎসাহিত করে দৃঢ় সম্পর্ক গড়ে তোলা।

c) নারীবান্ধব সচেতনতামূলক, সংঘাত প্রতিরোধ ও প্রশমনমূলক কার্যক্রমের আয়োজন ও বাস্তবায়নে অংশগ্রহণ করা। যেমন: ফুটবল খেলা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, অঙ্কন, কবিতা আবৃত্তি ইত্যাদি।

d) উপস্থিতি তালিকা, বিতরণ তালিকাসহ তথ্য সংগ্রহের বিভিন্ন ফরম যথাযথভাবে পূরণ, সংরক্ষণ এবং প্রোটেকশন অফিসারের নিকট হস্তান্তরে সহায়তা করা।

মৌলিক তথ্য সহায়তা ও রেফারেল সেবা:

a) শারীরিক সহিংসতা, ইচ্ছাকৃত বঞ্চনা বা অবহেলার শিকার ব্যক্তিদের জন্য বিদ্যমান সেবাসমূহ সম্পর্কে তথ্য প্রদান এবং প্রয়োজনে উপযুক্ত সেবায় রেফার করা; এ ক্ষেত্রে নিরাপত্তা, ক্ষতি না করার নীতি (Do No Harm), গোপনীয়তা, বৈষম্যহীনতা এবং অবহিত সম্মতির নীতিমালা অনুসরণ করা।

b) কমিউনিটিতে ঘটে যাওয়া নিরাপত্তা বা সুরক্ষা সংক্রান্ত ঘটনাসমূহ সম্পর্কে প্রোটেকশন অফিসারদেরকে যথাসময়ে সঠিক তথ্য প্রদান করা, যাতে তারা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে পারেন।

প্রশাসনিক ও কার্যক্রমগত সহায়তা:

a) বিভিন্ন অনুষ্ঠান, প্রশিক্ষণ, সচেতনতামূলক সেশন এবং কমিউনিটি আউটরিচ কার্যক্রম বাস্তবায়নে প্রয়োজনীয় প্রশাসনিক ও লজিস্টিক সহায়তা প্রদান করা।

b) মোটিভেশন সম্পর্কিত কার্যক্রম, সংশ্লিষ্ট রেকর্ড, নথিপত্র, কেস ফাইল এবং ডকুমেন্টেশন সংরক্ষণে সহায়তা করা।

CSP (Civilian Self-Protection) গ্রুপের সাথে কাজ:

a) CSP টুলকিট কার্যকরভাবে বাস্তবায়নের জন্য উপযুক্ত গ্রুপসমূহ চিহ্নিত করতে প্রোটেকশন টিমকে সক্রিয়ভাবে সহায়তা করা।

b) CSP প্রোগ্রামগুলো CSP টুলকিট বাস্তবায়নে সহায়তা প্রদান, যার মধ্যে প্রশিক্ষণে অংশগ্রহণ, স্টেকহোল্ডার ম্যাপিং, ঝুঁকি বিশ্লেষণ, কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন অন্তর্ভুক্ত।

কেস ম্যানেজমেন্ট অফিসারের তত্ত্বাবধানে অ্যাসাইনমেন্ট সেবা ও বাড়ি বাড়ি পরিদর্শন কার্যক্রম পরিচালনা এবং সকল সেবাগ্রহীতার তথ্যের সর্বোচ্চ গোপনীয়তা ও সুরক্ষা নিশ্চিত করা।

বেতন বোনাস ও অন্যান্য সুবিধা:

  • বেতন: ১৮,০০০/- টাকা (মাসিক)।
  • বার্ষিক ছুটি: ক্যালেন্ডার বছরে ১২ (বারো) দিন।
  • ডায়াগনস্টিক ছুটি: বছরে ৮ (আট) দিন।
  • সাপ্তাহিক ছুটি: প্রতি সপ্তাহে ২ (দুই) দিন।
  • ইনস্যুরেন্স সুবিধা: NRC-এর ইনস্যুরেন্স পলিসি অনুযায়ী সুবিধা প্রযোজ্য।
  • নিয়োগের ধরন: কন্টিনজেন্ট ওয়ার্কার।
  • কর্মস্থল: ক্যাম্প ২৬ এবং ২৭, টেকনাফ, কক্সবাজার।

আবেদন প্রক্রিয়া:

কোনো ধরনের হার্ডকপি গ্রহণযোগ্য নয়। শুধুমাত্র bdjobs-এর অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আবেদন করতে হবে। সিভিতে অবশ্যই আপডেটেড ছবি এবং পাসপোর্ট সাইজের ছবিসহ যাবতীয় প্রয়োজনীয় তথ্য সংযুক্ত করে অসম্পূর্ণ আবেদন গ্রহণযোগ্য হবে না।

শুধুমাত্র যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের জন্য জমা আমন্ত্রণ জানানো হবে। যোগ্যতাসম্পন্ন নারী প্রার্থীদের আবেদন করার জন্য উৎসাহিত করা হচ্ছে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

যদি আবেদনকারীর আবেদনের প্রক্রিয়ার সময় কোনো তথ্য গোপন করেন, তথ্য গোপন করেন অথবা তথ্যের ভুল উপস্থাপন করেন, তবে তাদেরকে নিয়োগ প্রক্রিয়া থেকে অযোগ্য বলে ঘোষণা করা হবে।

আবেদন লিংক:
https://bdjobs.com/h/details/1553889?ln=1

আবেদনের শেষ তারিখ: ১৬ নভেম্বর ২০২৬।

পাঠকের মতামত

এইচএসসি পাসে শিক্ষক নিয়োগ দিচ্ছে এনজিও কোডেক, কর্মস্থল উখিয়া ও টেকনাফ

বেসরকারি উন্নয়ন সংস্থা কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি জাতিসংঘের শরণার্থী ...

এইচএসসি পাসে রামুতে ৩৭ জনকে নিয়োগ দিচ্ছে ওয়ার্ল্ড ভিশন

  ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ “চাইল্ড সেফটি-নেট প্রজেক্ট, রামু” সহায়তাকারী পদে আবেদনের জন্য বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি প্রকাশের ...

৪৫,০০০ টাকা বেতনে চাকরি দেবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রার্থীকে অবশ্যই সিভিল ...