প্রকাশিত: ১৪/০৮/২০১৬ ৭:৩১ এএম

Rana Pic 13.08.1 [Max Width 320 Max Height 240]এম এস রানা, উখিয়া ::
উখিয়া উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান রুমখাঁ পালং ইসলামিয়া আলিম মাদ্রাসায় শেখ রাশেদ ডিজিটাল ল্যাবের শুভ উদ্বোধন হয়েছে। সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ও ভাষা প্রশিক্ষণ ল্যাব স্থাপন প্রকল্পের আওতায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধিনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বঙ্গভবনস্থ বাস ভবনে এক আড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে সারা দেশে ২ হাজার ১টি ল্যাব ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে গত ১৩ আগস্ট সকাল ১১ টায় একযুগে উদ্বোধন করেন। রুমখাঁপালং ইসলামিয়া আলিম মাদ্রাসায় শেখ রাশেল ডিজিটাল ল্যাব উদ্বোধন উপলক্ষে এক যাকজমক উৎসবমূখর পরিবেশের মাধ্যমে উদ্বোধন হয়। শেখ রাশেল ডিজিটাল ল্যাব উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন, উখিয়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি জননেতা কবি আদিল উদ্দিন চৌধুরী, হলদিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও রুমখাঁপালং ইসলামীয়া আলিম মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি অধ্যক্ষ শাহ আলম, সেক্রেটারী আলহাজ্ব সুলতান আহম্মদ সওদাগর, মাদ্রাসার সম্মাণিত অধ্যক্ষ মাওলানা ছালেহ আহমদ, উপাধ্যক্ষ মাওলানা মুহিব উল্লাহ, মহিলা মেম্বার জেসমিন আক্তার, রফিক উদ্দিন মেম্বার, মুক্তিযোদ্ধা রহমত উল্লাহ সহ অত্র মাদ্রাসার পরিচালনা কমিটির সদস্য, অভিভাবক, শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে আগত অতিথি ও মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্যবৃন্দরা মাল্টিমিডিয়া রুম, কম্পিউটার ল্যাব সহ মাদ্রাসা পরিদর্শন করেন। এছাড়া একই সাথে উখিয়ার সোনার পাড়া উচ্চ বিদ্যালয় ও উখিয়া উপজেলা একমাত্র নারী উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজে শেখ রাশেল ডিজিটাল ল্যাব উদ্বোধন করেন।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: সন্ত্রাসী জিয়াউর রহমানসহ আটক ১৭

টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের বিভিন্ন ব্লকে সমন্বিত এক বিশাল যৌথ অভিযান ...

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...
Single Page Footer