প্রকাশিত: ১৫/০৫/২০১৭ ৮:০৪ পিএম

উখিয়া নিউজ ডটকম::
কক্সবাজারস্থ ৩৪ বিজিবির মরিচ্যা যৌথ চেকপোষ্টের বিজিবি জোয়ানরা সোমবার বিকাল ৪ টার দিকে টেকনাফ থেকে কক্সবাজারগামী গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাড়ির ব্যাক লাইটের ভেতর অতিকৌশলে লুকানো অবস্থায় ৪৭ হাজার ২,শ ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। এ সময় বিজিবির সদস্যরা কাউকে আটক করতে পারেনি। তবে ইয়াবা বহনের অভিযোগে স্পেশাল বাসিিট জব্দ করেছে। জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১ কোটি ৪১ লক্ষ টাকা বলে বিজিবি জানিয়েছেন। জব্দকৃত বাসটির মুল্য পয়ত্রিশ লক্ষ টাকা। জব্দকৃত স্পেশাল সার্ভিস যাত্রীবাহী বাস বালুখালী শুল্ক কার্যালয়ে জমা এবং ইয়াবা ব্যাটালিয়ন সদরে জমা রেখে পরবর্তী পর্ষদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।
৩০ বিজিবির অধিনায়কের পক্ষে সহকারী পরিচালক মোসলেহ উদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

পাঠকের মতামত

জুতা নিক্ষেপের ঘটনায় জিনিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা চেয়ে আবেদন

মামলার আসামিরা হলেন—রাইয়ান কাশেম, জিনিয়া শারমিন রিয়া, মোহাম্মদ হোসাইন, আরিয়ান খান ফারাবী ওরফে ডালিম, সোহানুর ...

বিয়ের অনুষ্ঠান থেকে কক্সবাজার ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় ভাই–বোনসহ নিহত ৪

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় একটি মাইক্রোবাসে থাকা কনের ...

উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ ও দায়িত্ব হস্তান্তর

সাংবাদিকতায় ঐক্য, পেশাগত দায়িত্বশীলতা ও বস্তুনিষ্ঠতার প্রত্যয় নিয়ে কক্সবাজারের উখিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ ...
Single Page Footer