একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা-বাবা নিহত ঘাতক আটক
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের এলোপাতাড়ি ছুরিকাঘাতে মা-বাবার মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘটনার পর ঘটনাস্থল ...

ব্রাক ব্যাংকের মোবাইল ব্যাংকিং বিকাশ থেকে টাকা নিতে সাবধান।সীমান্ত উপজেলা উখিয়া টেকনাফের বিকাশ এজেন্টগুলোকে টার্গেট করে জালনোট সিন্ডিকেট চত্রু সক্রিয় রয়েছে।কিছু কিছু বিকাশ এজেন্টের সাথে জালনোট সিন্ডিকেটের গোপন চুক্তির অভিযোগও উঠেছে।৪ অক্টোবর রাত সাড়ে ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া থানার এস আই মাঈন উদ্দিনের নেতৃত্ব একদল পুলিশ উখিয়া উপজেলার জনবহুল কোটবাজার স্টেশনের সেবা টেলিকম নামের বিকাশ এজেন্টের দোকানে অভিযান চালিয়ে ৩৯ হাজার টাকার জালনোটসহ রত্নাপালং ইউনিয়নের খন্দকার পাড়া গ্রামের আহমদ নবীর ছেলে গিয়াস কামাল রুবেলকে আটক করেছে।
পাঠকের মতামত