প্রকাশিত: ১০/১০/২০১৬ ৯:৩৫ পিএম

শহিদুল ইসলাম, উখিয়া::

কক্সবাজারের উখিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে হত্যা ও মানব পাচার মামলার ২ আসামীকে আটক করতে সক্ষম হয়েছে। আটককৃতদের সোমবার দুপুরে কক্সবাজার জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে উখিয়া থানার ওসি আবুল খায়ের জানিয়েছেন। ইনানী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আরিফুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ রবিবার গভীর রাতে জালিয়াপালং ইউনিয়নের পাইন্যাশিয়া এলাকার জনৈক সৌদি আরব প্রবাসী শাহ আলমের বাড়িতে অভিযান চালিয়ে হত্যা ও মানব পাচার মামলার ২ জন আসামীকে আটক করে ফাঁড়িতে নিয়ে আসা হয়। আটককৃতরা হলেন জালিয়াপালং ইউনিয়নের সোনাইছড়ি গ্রামের মৃত আমির হামজার ছেলে ছৈয়দ আলম (৩০) ও লম্বরী এলাকার আলী আকবরের করিম উল্লাহ (৩৫)।

পাঠকের মতামত

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...

জসিম উদ্দিন টিপু আজকের দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি

টেকনাফের সাংবাদিক জসিম উদ্দিন টিপু আজকের দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। অনুসন্ধানী সাংবাদিকতাসহ ...
Single Page Footer