প্রকাশিত: ০৯/০৪/২০১৮ ৭:৪৫ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:২৬ এএম

ফারুক আহমদ,উখিয়া নিউজ ডটকম::
উখিয়ায় গোয়ল ঘরে বনাজী সালসা তৈরির কারখানা সন্ধান পাওয়া গেছে। উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক নুরুল আলম রাজা পালং ইউনিয়নের পাতাবাড়ী শৈলরঢেবা এক পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে গাছ-গাছালী ও লতা-পাতা দিয়ে জঙ্গলী সালসা তৈরি কারখানার আবিস্কার করেছেন। তিনি এক প্রশ্নের জবাবে সাংবাদিকদের বলেন, গরুর গোয়াল ঘরে এধরনের সালসা তৈরির নি¤œমানের উপাদান ও বোতল জাত করণ দেখে তিনি থ বনে যান।

খোজ খবর নিয়ে জানা যায়, উখিয়ার বিভিন্ন পল্লীতে গড়ে উঠেছে বিভিন্ন রোগের মহাঔষধ বনাজী সালসা তৈরির কারখানা ও বিপনন কেন্দ্র। অবৈধ ভাবে গড়ে উঠা এ সব কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি কৃত সালসা মারাত্মক স্বাস্থ্য হানিকর বলে অভিমত প্রকাশ করেছেন উখিয়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার।

অভিযোগে প্রকাশ পাতাবাড়ী শৈলরঢেবা গ্রামে অতি সম্প্রতি চিং চং চাকমা নামক তথাকথিত এক কবিরাজ জঙ্গলী সালসা তৈরির কারখানা চালু করে। আলসার,ক্ষুধামন্দা,শরীর দুর্বল, বাত, একজিমা ইত্যাদি রোগের ্ঔষধ হিসাবে তিনি বিভিন্ন বাজারে এ সালসার বোতল বিক্রি করে আসছে। বিভিন্ন গাছের লতা-পাতা দিয়ে তার ইচ্ছামত সালসা তৈরি করলেও আসলে এটি সম্পূর্ন প্রতারণা।

এদিকে গোপন সংবাদের ভিতিত্তে গত শনিবার উপজেলা স্যানট্যারী ইন্সেপেক্টর নুরুল আলমের নেতৃত্বে স্বাস্থ্য বিভাগের একটি দল পরিদর্শনে যান। একটি গোয়াল ঘরে অস্বাস্থ্যকর পরিবেশে জঙ্গলী সালসা তৈরীর কারখানা দেখে তিনি রীতিমত অবাক বনে যায়। তিনি সাংবাদিকদের বলেন, যে পরিবেশে গাছের লতা-পাতার রস দিয়ে সালসা গুলো তৈরি করা হচ্ছে তা সর্ম্পূন সেবন অনুপযোগী।

তিনি অপর এক প্রশ্নের জবাবে বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি অবহিত করে দ্রুত ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...
Single Page Footer