প্রকাশিত: ০১/১০/২০১৬ ৭:৪৩ পিএম , আপডেট: ০১/১০/২০১৬ ৭:৪৪ পিএম

উখিয়া নিউজ ডটকম::

উখিয়া ও টেকনাফ সড়কে চলাচলকারী স্পেশাল সার্ভিসে মরিচ্যা এলাকায় ছাত্র-ছাত্রীদের যান বাহনে না তোলার কারনে গাড়ীর হেলপার ও ছাত্রদের মধ্যে বাকবিতন্ডার ঘটনা ঘটেছে।  গাড়ীর চালক ও হেলপার ছাত্রদের উপর সংঘাতে জড়িয়ে পড়লে এক পর্যায়ে উখিয়া টেকনাফ সড়কে ২ ঘন্টা ধরে  গাড়ী চলাচল বন্ধ হয়ে পড়ে। আজ শনিবার সকাল ৯ টায় এ ঘটনা ঘটে। জানা গেছে, মরিচ্যা এলাকা থেকে স্পেশাল সার্ভিসে করে কক্সবাজার সরকারী কলেজের পরিক্ষার্থীরা গাড়ীতে করে কলেজে  যাওয়ার চেষ্টা কালে একজন ছাত্র গাড়ীর দরজা ধরে গাড়ীতে উঠার চেষ্টা করলে, গাড়ীর হেলপার তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। উপস্থিত অন্যান্য ছাত্র – ছাত্রীরা গাড়ীতে ইট পাটকল নিক্ষেপ করে গাড়ী ভাংচুর করে। এবং সড়কের যান চলাচল বন্ধ করে দেয়। ঘটনার খবর পেয়ে উখিয়া থানার ওসি মোঃ আবুল খায়ের ঘটনাস্থলে পৌছে ঘটনার পরিস্থিতি নিয়ন্ত্রনে আনলে যান চলাচল স্বাবাবিক হয়ে পড়ে।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...
Single Page Footer