গভীর রাতে বাড়ি থেকে তুলে নিয়ে প্রধান আসামি

উখিয়ার মিলন বড়ুয়াকে রাজনৈতিক মামলায় ফাঁসানোর অভিযোগ!

উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ২৮/০৭/২০২৬ ১০:৪৪ পিএম

কক্সবাজারের উখিয়ায় একটি রাজনৈতিক মামলাকে কেন্দ্র করে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। গভীর রাতে নিজ বাড়ি থেকে এক ব্যক্তিকে আটক করে পরে তাকে মামলার ১ নম্বর আসামি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় উখিয়া থানা পুলিশের বিরুদ্ধে নিরপরাধ ব্যক্তিকে রাজনৈতিক উদ্দেশ্যে ফাঁসানোর অভিযোগ তুলেছে ভুক্তভোগী পরিবার।

অভিযোগ অনুযায়ী, রূমখা পশ্চিম বড়ুয়া পাড়ার বাসিন্দা মিলন বড়ুয়া (৪২)-কে ২৫ জুলাই গভীর রাতে ঘুমন্ত অবস্থায় বাড়ি থেকে আটক করে পুলিশ। পরে পালংখালী ইউনিয়নে আওয়ামী লীগের একটি সমাবেশকে কেন্দ্র করে দায়ের করা মামলায় তাকে ১ নম্বর আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। মামলাটির বাদী উখিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) পলাশ বড়ুয়া।

মিলন বড়ুয়ার পরিবারের দাবি, ঘটনার সঙ্গে তার কোনো ধরনের সম্পৃক্ততা ছিল না। তাকে আটক করার পর থানায় নিয়ে একটি ভিত্তিহীন মামলায় প্রধান আসামি করা হয়েছে বলে অভিযোগ করেন তারা।

স্থানীয় কয়েকজন বাসিন্দার ভাষ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাদের এলাকার অধিকাংশ ভোট বিএনপি সমর্থিত প্রার্থীর পক্ষে যায়। নির্বাচনের সময় বড়ুয়া সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দেওয়া হলেও বর্তমানে সেই প্রতিশ্রুতির প্রতিফলন দেখা যাচ্ছে না বলে তারা দাবি করেন। তাদের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার অংশ হিসেবেই মিলন বড়ুয়াকে মামলায় জড়ানো হয়েছে।

এ ঘটনায় স্থানীয় সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। তারা ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানিয়েছেন।

ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলাটি প্রত্যাহার, নিরপেক্ষ তদন্ত এবং মিলন বড়ুয়ার নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়েছে।

পাঠকের মতামত

অপরাধ দমন, চোরাচালান প্রতিরোধ ও উন্নয়ন কার্যক্রম নিয়ে উখিয়ায় তিন কমিটির সভা

অপরাধ নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধ, সড়ক নিরাপত্তা ও উন্নয়ন কার্যক্রমের সমন্বয় নিয়ে উখিয়ায় তিনটি গুরুত্বপূর্ণ কমিটির ...

রামুতে ছাত্রলীগের শোডাউন: ৩১ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের

কক্সবাজারের রামুতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউনের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ। মামলায় ৩১ ...

‎বিবাহ বিচ্ছেদের মামলা শেষ করে বাড়ি ফেরার পথে জিবনের বিচ্ছেদ হলো উখিয়ার রুবিনার

‎চার বছরের সংসার উখিয়ার রাজাপালং এর হরিণমারা এলাকার বাসিন্দা রুবিনা আক্তারের (৪০)।পারিবারিক কলহসহ নানান কারণে ...
Single Page Footer