প্রকাশিত: ২০/০৭/২০১৬ ৮:০৫ এএম

Marichya-Jt-CP-19-July-2016-Yaba-1970-pcs-1x-accused-arrested-576x1024উখিয়া নিউজ ডটকম::

কক্সবাজার ১৭ বিজিবি রামু মরিচ্যা চেকপোষ্টে একটি যাত্রীবাহী বাস তল্লাশী চালিয়ে ১৯৭০ পিস ইয়াবাসহ এক পাচারকারীকে আটক করা হয়েছে।

জানা গেছে, মঙ্গলবার (১৯ জুলাই) বিকেল ৫ টায় কক্সবাজারমুখী একটি যাত্রীবহনকারী বাস তল্লাশী চালিয়ে ইয়াবাসহ মো. দেলোয়ার (১৭) নামে এক পাচারকারীকে আটক করে বিজিবি। সে হ্নীলার মৃত মো. আবুল মঞ্জুরের ছেলে।

মরিচ্যা যৌথ চেক পোষ্ট-এর হাবিলদার কেএম বেলাল বিষয়টি নিশ্চিত করে জানান, ইয়াবাসহ পাচারকারী আটকের ঘটনায় রামু থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

পাঠকের মতামত

সেন্টমার্টিনগামী জাহাজের টিকিট প্রতারণা, অতিরিক্ত ভাড়া আদায়ে বাড়ছে পর্যটকদের ভোগান্তি

‎দীর্ঘ সময় বন্ধ থাকার পর সম্প্রতি পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। ...

অর্থাভাবে থেমে যায়নি চিকিৎসা, অসহায় প্রসূতির পাশে মানবিক চিকিৎসক উখিয়ার রুমি

আবারও মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন কক্সবাজারের চিকিৎসক ডা. আরিফা মেহের রুমি। সংকটাপন্ন এক প্রসূতির পাশে ...

হলদিয়া পালংয়ের প্রশাসক পদে আলোচনায় এম. মনজুর আলম

রাজনৈতিক ত্যাগ, আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা এবং জনপ্রতিনিধি হিসেবে জনসম্পৃক্ততার কারণে কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়া পালং ...

বোমা আতঙ্কে ট্রেনের যাত্রা বন্ধ, তল্লাশিতে মিলল ৬৭০০ পিস ইয়াবা

বোমাসদৃশ বস্তু থাকার সন্দেহে থামানো হয়েছিল কক্সবাজার থেকে ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের যাত্রা। পরে ট্রেনটির ...